এক্সপ্লোর

Jalpaiguri: মাল নদীর হড়পা বানে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু, রাতভর উদ্ধারকার্যের পর সকালেও তল্লাশি

পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে।

রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, জলপাইগুড়ি:: প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল যায়। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।  

দশমীর রাতে ভয়ঙ্কর বিপর্যয়! আচমকাই অসুরের রূপে ধেয়ে এল হড়পা বান। বিসর্জন দেখতে গিয়ে, ভেসে গেলেন বহু মানুষ। নিমেষের মধ্যে আনন্দ বদলে গেল হাহাকারে। জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক শিশু-সহ ৮ জনের। 

 

মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। আরও কেউ নিখোঁজ আছেন কি না, তাঁদের খোঁজে বৃহস্পতিবার সকালে ফের শুরু হয় উদ্ধারকাজ। NDRF-এর পাশাপাশি, খোঁজ চালাচ্ছে বেসরকারি সংস্থার র‍্যাফটররাও।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্তের কথায়, বহুবছর ধরে বিসর্জন, শেষ ২০ বছরে এরকম ঘটনা ঘটেনি। ভাসান শুরুর সময় হাঁটুর নীচে জল ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ বান আসে। কিছু লোক ভেসে যান। সেই সময় ঘাটে অন্তত ১ হাজার লোক ছিলেন। যারা ভেসে যান, স্পটেই ২০-২৫-জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ১৩ জন ভর্তি, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ৮ জন মারা গেছে, মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার পর এখনও পর্যন্ত নিখোঁজের অভিযোগ নেই।

জেলা প্রশাসনের কাছে কারও নিখোঁজের খবর নেই। তবে এদিন ১২ বছরের মেয়ের খোঁজে হাসপাতালে ছুটে বেরিয়েছেন এক বাবা। নেওড়ার এই বাসিন্দা জানিয়েছেন, বুধবার সন্ধেয় তাঁর মেয়ে রুমিতাও গেছিল বিসর্জন দেখতে। কিন্তু, তারপর আর খোঁজ মিলছে না তার। এখনও কেউ নিখোঁজ থাকলে বা বিপর্যয় সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য, রাজ্য সরকারের তরফে দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

এদিকে বিসর্জনের সময় নদীর পাড়ে উপস্থিত ও মৃতদের পরিজনদের অভিযোগ, বিসর্জনের সময় নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি প্রশাসনের তরফে। যে কারণে ঠেকানো যায়নি এতগুলি মৃত্যু। এর প্রতিবাদেই এদিন মালবাজারের ক্যালটেক্স মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে, PMO-র তরফে ট্যুইটারে লেখা হয়েছে, 'দুর্গাপুজোর আনন্দোত্‍সবের মধ্যেই জলপাইগুড়ির দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে'। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা করেছেন, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।  এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক।

ঘটনাস্থলে পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লা, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও। আহতদের দেখতে হাসপাতালেও যান তাঁরা।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget