এক্সপ্লোর

Diamond Harbour: দেড়দিন পার, ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন

ভেসেলে চড়ে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি ঘুরে ফেরার পথে, ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় দুই বোন। 

হিন্দোল দে, ডায়মন্ড হারবার: দেড়দিন পার। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন। আজও ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। ড্রোন উড়িয়েও সন্ধান চলছে। রবিবার কলকাতা আনন্দপুর (Anandapur) থেকে পরিবারের সঙ্গে ডায়মন্ড হারবার যায় দুই শিশুকন্যা। ভেসেলে চড়ে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কুকড়াহাটি ঘুরে ফেরার পথে, ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় দুই বোন। 

ডুবুরি নামিয়ে সন্ধান: ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও খোঁজ মেলেনি দুই শিশুকন্যার। ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলেছে তল্লাশি। গতকাল কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারের ফেরিঘাটে ফেরার পথে আচমকাই নদীতে পড়ে যায় ২ শিশু। 

দীর্ঘ সময় সময় পেরিয়ে গেছে। ভেসেল থেকে হুগলি নদীতে পড়ে তলিয়ে যাওয়া দুই ছোট্ট বোনের এখনও কোনও খোঁজ নেই! নামানো হয়েছে ডুবুরি। 
ওড়ানো হয়েছে ড্রোন। বোট নিয়েও চলেছে তল্লাশি। তবু এখনও খোঁজ নেই দুই শিশুকন্যার। 

ফেরার পথেই বিপত্তি: কলকাতার বাসিন্দা জাকির হোসেন তাঁর দুই মেয়ে ও পরিবার নিয়ে রবিবার ডায়মন্ড হারবার বেড়াতে যান। ফেরিঘাট থেকে তাঁরা ভেসেলে পৌঁছন পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি।  সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। পরিবারের দাবি, ফেরিঘাটের কাছে এসে আচমকা ভেসেল থেকে জলে পড়ে যায় দুই বোন। তারপর থেকেই তাদের আর খোঁজ নেই।

কী বলছে প্রশাসন: ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষের কথায়, আমরা সবরকম ভাবে চেষ্টা করছি। ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে-র কথায়, ডুবুরি নামানো হয়েছে। এনডিআরএফ কর্মীরা রয়েছেন। ফেরিঘাটে রক্ষী থাকলে হয়ত এমন ঘটনা ঘটত না, দাবি পরিবারের। এক আত্মীয় জানিয়েছেন, ফেরিঘাটে গার্ড ছিল না। গার্ড থাকলে এমন ঘটনা ঘটত না। জলে দুই শিশু! অথৈ জলে গোটা পরিবার। 

কলকাতায় দুর্ঘটনা: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই ম্যাটাডোর। গুরুতর আহত ৪ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই পিকআপ ভ্যান।  রাস্তায় ছড়িয়ে পড়ে ভাঙা মার্বেলের টুকরো! মার্বেলের টুকরো স্তূপে চাপা পড়ে গুরুতর জখম হলেন ২ জন। মঙ্গলবার সকালে বেপরোয়া গতির জেরে এভাবেই ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ৭জনকে নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল মার্বেল বোঝাই পিক আপ ভ্যান। চিংড়িঘাটায় সামনের চাকার অ্যাক্সেল ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। মার্বেলের স্তূপে চাপা পড়ে যান ২ জন। গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে যায় বেলেঘাটা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ। বেপরোয়া গতিতে লাগাম টানতে কলকাতার বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে পুলিশ।কিন্তু, গাড়ি চালকরা সচেতন না হলে কি শুধু নজরদারিতে কাজ হবে? ফের সেই প্রশ্নই উঠছে। 

আরও পড়ুন: Anandapur Fraud: স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, ধৃত ১

সেরা শিরোনাম

জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget