এক্সপ্লোর

Bowbazar House Collapse: বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

Kolkata News: গার্ডেনরিচ, বিরাটি, পিকনিক গার্ডেন, চেতলার পর এবার বউবাজার। ভাঙল পুরনো বাড়ির একাংশ। কান্নায় ভেঙে পড়লেন স্থানীয়রা।

কলকাতা: বউবাজারে (Bowbazar House Collapse) ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।

ভাঙল বাড়ির একাংশ: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পরেও ফেরেনি হুঁশ। বিরাটির শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে পাশের বাড়ির বাসিন্দা এক মহিলার। পিকনিক গার্ডেনে অবৈধ বহুতলের চাঙড় ভেঙে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। শহরে একের পর এক বহুতল-বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে। গতকয়েক দিনের এই ঘটনাগুলির পরেও বদল হয়নি পরিস্থিতির। এবার ঘটনা বউবাজারে। 

বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ল পাশের বাড়ির দেওয়াল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁদের আপত্তি গ্রাহ্য না করেই বউবাজারের রামকানাই অধিকারী লেনে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রোমোটার নিয়ম মেনে কাজ না করায় এই বিপত্তি। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কিছুই করেন না বলে স্থানীয়দের অভিযোগ।        

ভরদুপুরে যেন আঁধার নেমে এসেছে। দেখা যাচ্ছে না কিছুই। ধুলোয় ঢেকেছে চারপাশ। বাড়ি ভেঙে যাওয়ায় মাথায় হাত বাসিন্দাদের। ঘটনার বর্ণনা করতে গিয়ে রীতিমতো শিউরে উঠছেন বাসিন্দারা। চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিস্থিতি এমনই যে পথে এসে বসেছেন তাঁরা। যে বাড়ি ভেঙে পড়েছে সেই বাড়িরই এক বাসিন্দা জানান, "সেই সময় রান্না করছিলাম। হঠাৎ দেখি ধুলো আর অন্ধকার হয়ে গিয়েছে চারিদিক। বিকট শব্দে শুনতে পাই। তীব্রতা এতটাই ছিল যে গ্যাসটা পর্যন্ত নিভে যায়। দেখতে পাই বাড়ির একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে।'' স্থানীয়দের অভিযোগ, "প্রোমোটার নিয়ম না মেনে কাজ করছে। কোনও কথাই শোনে না। একাধিকবার পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ এসে দেখে চলে গিয়েছে।'' স্থানীয়দের অভিযোগ, এলাকায় দেখে মেলে না কাউন্সিলরেরও।সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: North Bengal Storm Update: পৌঁছয়নি পানীয় জল, খাবার! বঞ্চনার অভিযোগে সরব ঝড়ে ক্ষতিগ্রস্তদের একাংশ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget