এক্সপ্লোর

AAP: বিজেপির কায়দায় পশ্চিম মেদিনীপুরে প্রচার আম আদমি পার্টির, রাত পর্যন্ত চলল সদস্য সংগ্রহের কাজ

Aam Aadmi Party In West Bengal: সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশেষ নাম্বার দিয়ে মিস কলের মাধ্যমে নিজেদের প্রচার শুরু করে দিলো আপ এর সদস্যরা। সোমবার গভীর রাত পর্যন্ত মেদিনীপুর শহর জুড়ে চলেছে এই পোস্টারিং।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর (Medinipur) শহরে প্রচার অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party)। সোমবার অনেক রাত পর্যন্ত শহরজুড়ে সদস্য সংগ্রহের কাজ। রীতিমতো বিজেপির (BJP) কায়দায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের পর মেদিনীপুর শহরে আত্মপ্রকাশ করল কেজরিওয়ালের পার্টি।                          

কীভাবে চলছে এই অভিযান? 

সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশেষ নাম্বার দিয়ে মিস কলের মাধ্যমে নিজেদের প্রচার শুরু করে দিলো আপ এর সদস্যরা। সোমবার গভীর রাত পর্যন্ত মেদিনীপুর শহর জুড়ে চলেছে এই পোস্টারিং। দিল্লির পড়ে পাঞ্জাবে নিজেদের ক্ষমতা বিস্তার করে এই রাজ্যে নিজেদের দলের বিস্তার করার কাজ শুরু করেছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দাসপুরে কয়েকদিন আগে বেশ কিছুটা পোস্টার দেখা গিয়েছিল। তবে সেভাবে দলের পেছনে থাকা নেতাদের সামনে দেখা যায়নি। এবার মেদিনীপুর শহরে প্রকাশ্যে ব্যাপক আকারে পোস্টারিং করতে দেখা গেল সোমবার সন্ধ্যে থেকে।

আরও পড়ুন, জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে চিন্তা, বুধে বৈঠক ডাকলেন মমতা

জানা যায়, মেদিনীপুর শহর জুড়ে একদল ব্যক্তি এই পোস্টারিং করেছেন। যেখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই সংগঠনের যোগদান করতে মিসকল দিন। এরপর বিশেষ একটি নম্বর দেওয়া হয়েছে ওই পোস্টারে। কেজরিওয়ালের ছবি দেওয়া ওই বড় বড় পোস্টার মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে।

আপ-এর জেলা সভাপতির মত

এই কাণ্ডের পেছনে থাকা আপ আম আদমি পার্টির মেদিনীপুর শহর সভাপতি অলোক কুমার রায় বলেন, "এই দল দিল্লিও পাঞ্জাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। আমরা এই দলের শাখা-প্রশাখা ছড়াতে মেদিনীপুর শহরেও আত্মপ্রকাশ করেছি। সবেমাত্র পা রাখা হলো। সদস্য সংগ্রহের লক্ষ্যে এই অভিযান আমাদের। লক্ষ্য নেওয়া হয়েছে সামনের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার।" 

এ বিষয়ে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সভাপতি অরূপ দাস বলেন-বিজেপির কায়দায় মাঠে নামলেও কোন লাভ হবে না এখানে। এর আগেও এই দল একবার চেষ্টা করেছিল। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। দিল্লির পরে পাঞ্জাবের মানুষ এই দলকে ভোট দিয়ে পরিণতি ভুগছে। ফলে এই রাজ্যে আম আদমি পার্টির কোনো সুফল পাবে না আমরা নিশ্চিত।

এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, "গণতান্ত্রিক পরিবেশে যে কেউ নিজস্ব রাজনৈতিক দল করতেই পারেন। কিন্তু বাংলাতে মানুষের মন জয় করে তবে স্থান দখল করা যায়। যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। আম আদমি পার্টির সেই লক্ষ্য কখনই সম্ভব হবে না পূরণ করা।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

ভিডিও

Agnimitra Paul on Tulu Monda' |
Tulu Mondal News | সম্পত্তির পাহাড়ে টুলু, কোটির ডবল সেঞ্চুরি! মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলুর আরও ৩৪ কোটি টাকার হদিশ
Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget