এক্সপ্লোর

Abhijit Ganguly Update: কোন দলে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দাঁড়াবেন লোকসভা ভোটে?

Abhijit Ganguly Resign: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আগামী ইস্তফা দিতে চলেছেন তিনি।

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বড় ঘোষণা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আগামী মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। আর এই খবর সামনে আসতেই লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জল্পনা। 

রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইস্তফার জানন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্পষ্ট করে দেন নতুন ইনিংস শুরু করতে চলেছেন। রাজনীতিতেই যোগ দেবেন বলেও সাফ জানিয়ে দেন তিনি। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও কোন দলে যোগ দিচ্ছেন তা স্পষ্ট করেননি। লোকসভা নির্বাচনে যোগ দিচ্ছেন কিনা বলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সূত্রের খবর, সম্ভবত ৭ মার্চ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেবেন। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোটে দাঁড়ানোর জল্পনাও। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের প্রার্থী হতে পারেন। কী জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?   

রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়:  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "রাজনীতির ময়দানেই আমি যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজই বলছি না। কাল আমার যে সামান্য কাজটুকু আদালতে রয়েছে, সেটুকু করে চলে যেতে চাই, যাতে কেউ বলতে না পারেন যে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে। কারণ আমি গত সাত দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। কোনও রায় দিইনি। আগামীকালও আদালতে যখন বসব, শুধু কতগুলি মামলা ছেড়ে দেব, যেগুলি শুনানির জন্য মার্ক করা আছে। তবে রায় দেওয়ার নেই। আর কিছু করব না। আদালত থেকে উঠে আসব। প্রধান বিচারপতিকে জানিয়ে দেব মৌখিকভাবে। তারপর পরশু সকালে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব ফার্স্ট আওয়ারেই। আমি যদি আদৌ কোনও রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই। রাজনৈতিক দলে না গেলে আমার মনে হয়েছে যে ,আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছেন, তাঁদের কাছে পৌঁছনো যাচ্ছে না। ভোটে দাঁড়ানো, না দাঁড়ানো, এই বিষয়ে কোনও কথা আজ বলব না। কোনও রাজনৈতিক দলে যদি যাই, এখনও ভোট ঘোষণা হয়নি। যদি যোগ দিই কোনও দলে, তারা সিদ্ধান্ত নেবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Pawan Singh: মহিলাদের অসম্মানের অভিযোগ, সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন, কালই প্রার্থী করে BJP

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
ভাল রেজাল্ট করায় নবম শ্রেণিরকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget