এক্সপ্লোর

Abhishek Banerjee: 'ইন্ডিয়া বনাম ভারত, BJP-র তৈরি করা বিভ্রান্তি..', ট্যুইট অভিষেকের

Abhishek On Country Name: দেশের নাম নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠতেই বিজেপি শিবিরকে নিশানা, ট্যুইটারে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: দেশের নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সংবিধানে 'ভারত' এবং 'India' এর উল্লেখ থাকলেও, বিজেপি-র তরফে সবকিছু সরিয়ে দিয়ে, দেশের নাম শুধুমাত্র 'ভারত' রাখার দাবি উঠছে। এহেন পরিস্থিতিতে এবার ট্যুইটারে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

 ইন্ডিয়া বনাম ভারত, BJP-র তৈরি করা বিভ্রান্তি : অভিষেক

অভিষেক ট্যুইট করে লিখেছেন, 'ইন্ডিয়া বনাম ভারত, বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি। চলুন আমরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সীমান্ত সমস্যা ও সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সরব হই।' ভারতের সংবিধানে দেশের নাম হিসেবে ‘ভারত’ এবং ‘India’, দুইয়েরই উল্লেখ রয়েছে। তাই কেনই বা একটিকে বাদ দিতে হবে, কেনই বা যে কোনও একটিকে রাখতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মূলত, ইংরেজি অক্ষরে ব্যবহৃত ‘India’ বাদ দিয়ে, সব ভাষাতেই শুধু  ‘ভারত’ ব্যবহারের দাবি তুলছে বিজেপি এবং তাঁদের সমর্থকরা। তবে সেখানেই তীব্র আপত্তি তুলেছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। 

 প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন : অধীর

প্রসঙ্গত, একদিকে সদ্য বিরোধী জোটের নাম রাখা হয়েছে I.N.D.I.A যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের শেষ নেই। মূলত বছর পার হলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই একদিকে বিরোধী জোটের নাম,এবং পাশাপাশি দেশের নাম নিয়ে কার্যতই বিতর্কের ঝড়। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের এই দাবিতে জল ঢেলেছেন বিরোধীরা। 'প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, সেই কারণেই দেশের নাম বদল করতে চাইছেন', তোপ দেগেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।

আরও পড়ুন, 'দরকারে রাজভবনের সামনে ধর্না দেব..', উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে নিশানা মমতার

'ভারত' বনাম 'India'

জি-২০ সম্মেলনের প্রাক্কালে ইংরেজি ভাষায় ছাপা রাষ্ট্রপতির নিমন্ত্রণপত্র থেকে সরকারি পুস্তিকা, পাশাপাশি সাংবাদিকদের প্রবেশপত্রেও ‘India’-র পরিবর্তে দেশের নাম ‘ভারত’ লেখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফর এবং আসিয়ান সম্মেলনেরর ঘোষণাপত্রেও একই পথ অনুসরণ করা হয়েছে কেন্দ্রের তরফে। চলতি মাসের বিশেষ অধিবেশনে সংসদে সেই নিয়ে বিল পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এর সপক্ষে প্রচারও শুরু হয়ে গিয়েছে বিজেপি-র তরফে।  

 

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget