এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দিল্লির কাছে বাংলা হাত পাতবে না’, জানালেন অভিষেক

Abhishek Comments on BJP: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।

কলকাতা: নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের (TMC) বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত (Panchayat) থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এদিন সেই মঞ্চ থেকেই সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।    

এক নজরে অভিষেক বার্তা- 

  • ‘বদলা নেব আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে’
  • ‘দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না’
  • ‘বিজেপির জল্লাদ ও সিপিএমের হার্মাদরা এক হয়েছে’
  • ‘কুৎসা করে লাভ হবে না’
  • ‘গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন?’
  • ‘মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি’
  • ‘পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় কারও উপর একটাকা চাপায়নি’
  • ‘দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর কলকাতা’
  • ‘অমিত শাহর দফতরের রিপোর্ট বলছে সুরক্ষিত শহর কলকাতা’
  • ‘অমিত শাহ জাতীয়তাবাদের কথা বলেন, তাঁর ছেলে জাতীয় পতাকা ধরতে অস্বীকার করেন’
  • ‘অমিত শাহর উচিত ছেলেকে ত্যাজ্যপুত্র করা’
  • ‘অমিত শাহ তৃণমূলকে ভয় করে’
  • ‘সেইজন্যই ইডি-সিবিআই দেখিয়ে ধমকে চমকে দমিয়ে রাখার চেষ্টা করছেন’
  • ‘দিলীপ ঘোষরা কেন্দ্রকে বাংলার বরাদ্দ দিতে বারণ করছেন’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দিল্লির কাছে বাংলা হাত পাতবে না’
  • ‘তৃণমূলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বলে কেউ নেই’
  • ‘তৃণমূলে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’

তিনি বলেন, ‘‘বিজেপি মানুষকে অপমান করছে। দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বস্তির দল। আমরা সে জন্য গর্ব বোধ করি। এই বস্তির দলের কাছে ২০২১ সালের ভোটে হারতে হয়েছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে আবার জবাব দেব।’’বিজেপিকে রাজ্য ছাড়া করার ডাকও দিয়েছেন অভিষেক। একই সঙ্গে আবারও আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।     

সম্প্রতি অভিষেক ‘নতুন তৃণমূল’-এর কথা বলছেন। সেই তৃণমূল কেমন হবে তা নিয়েও নানা মহলে জল্পনা চলছে। বৃহস্পতিবার দলের নীতি স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, ‘‘এই দলে কোনও লবি নেই। একটাই লবি। মমতার লবি। যিনি বুক চিতিয়ে লড়াই করবেন, বলবেন মমতা জিন্দাবাদ, তাঁকে দল সম্মান দেবে।’’                                   

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget