এক্সপ্লোর

Abhishek Banerjee : '১০ পয়সার অবদান দেখাতে পারলে আমি রাজনীতি করব না', BJP সাংসদকে চ্যালেঞ্জ অভিষেকের

TMC News : এবার পুরুলিয়ার বিজেপি সাংসদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া : ভোট-মুখী পশ্চিমবঙ্গে চড়ছে রাজনীতির পারদ। বিভিন্ন সভা-সমাবেশ থেকে শাসক থেকে বিরোধী উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে নিশানা শানাচ্ছে। সঙ্গে ছুঁড়ছে চ্যালেঞ্জও। এবার পুরুলিয়ার বিজেপি সাংসদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ায় 'রণ সংকল্প সভায়' বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকারকে (রাজ্য সরকার) প্রতি বছর ২৭ হাজার কোটি টাকা খরচ করতে হয়। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন, লক্ষ্মীর ভাণ্ডারে যদি ১০ পয়সার অবদান দেখাতে পারেন আমি রাজনীতি করব না। ২৭ হাজার কোটি টাকার মধ্যে। মিথ্যবাদীদের দল, বড় বড় ভাষণ ?" 

গত ১৭ জানুয়ারি মালদায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। তার অন্যতম ছিল, আয়ুষ্মান ভারত যোজনা। মোদি বলেছিলেন, "আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ুষ্মান ভারত যোজনা লাগু হোক। কিন্তু, আজ বাংলা পশ্চিমবঙ্গের একমাত্র এমন রাজ্য যেখানে ৫ লক্ষ টাকার আয়ুষ্মান যোজনা লাগু হতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ুষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।" এদিন সেই প্রসঙ্গ টেনে এনে পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, "এই যে বলছেন, আয়ুষ্মান ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি করতে দেয়নি। পুরুলিয়ার ভাইয়েরা শুনুন, আপনার হাতে যদি স্মার্ট ফোন থাকে, বাড়িতে যদি টিভি-মোটর বাইক থাকে, রেডিও থাকে-বাড়িতে পাকা ছাদ হয়, আপনি আয়ুষ্মান ভারতের কোনও লাভ পাবেন না। এখানে প্রায় ৫০ শতাংশ মানুষের হাতে স্মার্ট ফোন রয়েছে। যাদের হাতে স্মার্ট ফোন রয়েছে তাঁরা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না। এই কন্ডিশনগুলো ভারত সরকার বেঁধে দিয়েছে। মোদি সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, আপনার হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। স্কুটার-মোটর বাইক থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত করত তাহলে বাংলায় ১০ কোটির মধ্যে ৯০ লক্ষ মানুষ আয়ুষ্মা ভারত পেত। ৯ কোটি ১০ লক্ষ মানুষ পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী ১০ কোটি মানুষ পাচ্ছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget