এক্সপ্লোর

Fake Passport: সর্ষের মধ্যেই ভূত? পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্য়ানারে পুলিশ

Passport News: পাসপোর্টকাণ্ডে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতিকাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল?

কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে (Fake Passport) এবার পুলিশের স্ক্য়ানারে পুলিশই। পুলিশ সূত্রে খবর, পাসপোর্টকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকী, এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল।

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ এবার পুলিশের স্ক্য়ানারে পুলিশই। পুলিশ সূত্রে খবর, পাসপোর্টকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এমনকী, এক পুলিশ কর্মীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাসপোর্টকাণ্ডে ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই জালিয়াতিকাণ্ডে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল? হলে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল? নিয়ম মেনে হয়েছিল কি?                                                    

আদালতেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে, ভরা আদালতে পুলিশকে উদ্দেশ্য করে বিচারক বলেছিলেন, আমায় গল্প শোনাবেন না। বিচারক বলেন, আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করল সেই নিয়ে একফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিওনরা করেছিল? যদি না হয়ে থাকে, তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?

সূত্রের খবর, পুলিশের তরফে কর্তব্যে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, যতগুলি পাসপোর্ট মিলেছে, তার সবকটিই পঞ্চসায়র পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এই পঞ্চসায়র পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন। যা হচ্ছে। এ তো দুর্নীতির রাজ্য এটা। প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত থাকতেই হবে। পুলিশকে পুলিশকে ধরতে হবে আগামী দিনে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ration Scam: 'রেশনে দুর্নীতি হলে সেটার শুরু কোথায়?', ফের বিচারকের প্রশ্নের মুখে ED

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget