এক্সপ্লোর

Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের পিছনে সিপিএমের আইনজীবী: অভিষেক

Job Seekers: "এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি।'' বললেন অভিষেক

কলকাতা: "তৃণমূল কংগ্রেস ও সরকার চায় সকলের চাকরি হোক। চাকরিপ্রার্থীদের পিছনে সিপিএমের কিছু আইনজীবী আছেন। সত্যের সঙ্গে থাকুন।'' আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বার্তা অভিষেকের (Abhishek Banerjee)। 

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বার্তা: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এক দফায় মিটিং করেছি চাকরিপ্রার্থীদের (Job Seekers) সঙ্গে। সবটাই একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই কারণেই করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি। রাজ্য সরকার এবং দলের তরফে স্পষ্ট করা হয়েছে, আমরা চাই যাঁরা আন্দোলন করছেন যোগ্যতা অনুযায়ী তাঁদের চাকরি হোক। কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে সেই আলোর বন্ধনের বাইরে আর বেরোতে পারছে না। তাই রোজ যাতে খবর হয়, এটা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে চাকরিপ্রার্থীদের বলব, এই বছরে নিজেদের সংকল্প নিতে হবে যে আপনারা সত্যের সঙ্গে থাকবেন। সরকার চায় যাতে আপনাদের চাকরি হয়। গত এক বছরে সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছে তাঁরা যেন সুবিচার পায়।'' 

নতুন বছরে রাস্তায় চাকরিপ্রার্থীরা:  দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের পর কাটল বর্ষবরণের রাতও। গোটা রাজ্য যখন উৎসবে মেতে, তখন রাস্তায় তাঁরা। উৎসব মুখর বাংলায় চাকরির দাবিতে সরব আন্দোলনকারীরা।নতুন বছরের প্রথম দিন - ৬৫৮ দিনে পড়ল SSC-র SLST-র ২০১৬'র নবম-দ্বাদশে চাকরিপ্রার্থীদের আন্দোলন। রবিবার, গাঁধীমূর্তির পাদদেশে এদের আন্দোলনমঞ্চে ফল নিয়ে দেখা করতে আসেন সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা। আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। মশার কামড় থেকে বাঁচতে এদিন বিশাল মশারির ভিতরে বসে অভিনব দেখানো হয়।

এদিকে, এদিন ৩৪ দিনে পড়ল ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান। শিক্ষকের অভাবে স্কুলে তালা পড়ছে, অথচ চাকরির অপেক্ষায় হবু শিক্ষকরা বসে আছেন রাস্তায়। পথ নাটিকার মাধ্যমে নিজেদের কথা তুলে ধরার চেষ্টা করেন তাঁরা। ধর্নামঞ্চে বসেছেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরাও। তাঁদের অবস্থানের এদিন ছিল ১৩৬ তম দিন। কল্পতরু উৎসবের কথা মাথায় রেখে, শ্রীরামকৃষ্ণের ছবি নিয়ে ধর্নায় বসেছেন তাঁরা।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে', ফের বার্তা অভিষেকের

সেরা শিরোনাম

Bageswar Baba : বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে প্রতিবাদ, গ্রেফতার দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে প্রতিবাদ, গ্রেফতার দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা
News Live: অ্যাটেনডেন্স কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, সুরেন্দ্রনাথ ল'কলেজে ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
অ্যাটেনডেন্স কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, সুরেন্দ্রনাথ ল'কলেজে ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্যে ঝড়, সামাল দিতে গ্লাসগো থেকে সাফাই 'বাগেশ্বর বাবা'র ? কী বললেন?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্যে ঝড়, সামাল দিতে গ্লাসগো থেকে সাফাই 'বাগেশ্বর বাবা'র ? কী বললেন?
'ভেতরে কোটি কোটি টাকার সোনা', একসঙ্গে ৫৪টি গয়নার দোকানে তালা মারল দিল্লি পুরসভা
'ভেতরে কোটি কোটি টাকার সোনা', একসঙ্গে ৫৪টি গয়নার দোকানে তালা মারল দিল্লি পুরসভা

ভিডিও

Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Humayun Kabir: ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমারকাণ্ডে হাজিরা হুমায়ুনের
Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাসপাতালের বাইরে তো যাওয়ার কথা নয় অভিষেকের :ঋতব্রত
Highcourt on Prashant Barman: প্রশান্ত বর্মন-মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতির?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget