এক্সপ্লোর

TMC Martyr Day 2022: 'মানুষের জন্য কাজ করতে হবে, নিজের করে খাওয়ার জায়গা নয় তৃণমূল', কড়া বার্তা অভিষেকের

TMC 21st July: বৃষ্টিভেজা একুশে জুলাইয়ের দুপুর। আর বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার সমাবেশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একুশে জুলাইয়ের (21 July) মঞ্চে থেকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee)। তিনি বলেন, ''একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়। এটা অন্য তৃণমূল।'' এদিন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে শুদ্ধকরণের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পথেই হেঁটে এবার অভিষেক বন্দ্যােপাধ্যায়ও দলের কর্মীদের কড়া বার্তা দিলেন। বৃষ্টিভেজা একুশে জুলাইয়ের দুপুর। আর বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার সমাবেশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

আর কী বললেন অভিষেক?

এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়। তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মমতার চিন্তাধারা নেতৃত্বের আন্দোলন সংগ্রামকে মনে রেখে কাজ করতে হবে। হয় ঠিকাদারি করবেন না হলে তৃণমূল করবেন।'' পাশাপাশি দলীয় কর্মীর উদ্দেশে তাঁর বার্তা, "নিঃস্বার্থভাবে করতে হবে। নির্লোভে করতে হবে। আজকের তৃণমূল অন্য তৃণমূল। মিরজাফররা, গদ্দার, বেইমানরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ তৃণমূল। যারা ভেবেছিল চার আনার নকুলদানা নিয়ে গিয়ে তৃণমূলকে শেষ করবে, দলভাঙানির খেলা করেও, ভাঙা পায়ে লড়াই করে ২১৪ আসনে জিতেছে মমতা। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে।''

অভিষেক আরও বলেন, ''যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে তৃণমূল পথে নামবে। যদি কেউ ভাবে মুখ দেখিয়ে আসব পাব, দাদার জলের বোতল বয়ে আসন পাব, মানুষের সার্টিফিকেট পেলে আসন পাবেন, নাহলে যতবড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল আসন দেবে না। আবার বলছি, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। নির্লোভে দল করতে হবে, যাতে মানুষ পরিষেবা পায়। এই তৃণমূলে গদ্দাররা নেই, ধান্দাবাজরা নেই, দু’নম্বরিরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত পোড়াবে, তত শক্তিশালী হবে।''

 

২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিল। তা কতটা কার্যকরী হবে, বোঝা যাবে পঞ্চায়েত ভোটে।

একুশে শুদ্ধকরণ-বার্তা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget