এক্সপ্লোর

Abhishek Banerjee: এই নিয়ে আট-আটটি অপারেশন বাঁ চোখে, কেমন আছেন অভিষেক? নিজেই জানালেন ছবি পোস্ট করে

Abhishek Banerjee Eye Operation : দীর্ঘদিন ধরেই চোখের চিকিৎসা চলছে অভিষেকের। ব্যস্ত শিড্যুল থেকে তাই তাঁকে বিরতি নিতে হয় চিকিৎসার জন্য।

কলকাতা : চিকিৎসকদের আন্দোলনের আঁচে ফুটছিল রাজ্য। বিভিন্ন রাজনৈতিক নেতাদেরই এই সময় পক্ষে- বিপক্ষে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীরা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ করেছেন। তবে সবকিছুর মধ্যেই নজরে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি।  চোখের চিকিৎসার জন্য বিরতিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সোমবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর চোখের অস্ত্রোপচার সফল হয়েছে। 

দীর্ঘদিন ধরেই চোখের চিকিৎসা চলছে অভিষেকের। ব্যস্ত শিড্যুল থেকে তাই তাঁকে বিরতি নিতে হয় চিকিৎসার জন্য। আবারও তাঁর চোখে অপারেশন করা হয়েছে। জানিয়েছেন তিনি নিজেই। সেই সঙ্গে জানিয়েছেন কেমন হয়েছে তাঁর চোখের অস্ত্রোপচার। 'আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার সব কিছু ভাল ভাবেই হয়েছে। আমি ভাল আছি। দ্রুত সুস্থ হতে, এখন আমাকে অস্ত্রোপচার-পরবর্তী কিছু নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে।' 

২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে একটি দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন তিনি।  পথে একটি দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়িটি। তখনই  বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক । এরপর থেকে বারেবারেই তাঁকে চোখের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয়। একাধিক সার্জারিও করাতে হয়েছে তাঁকে। এটি তাঁর অষ্টম সার্জারি। এবার অপারেশনের পর তিনি ভাল আছেন। তবে আগামী কয়েকটা দিন থাকতে হবে নিয়ম মেনে।   

চিকিৎসা বিরতিতে যাওয়ার আগে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক। গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, '' প্রথম দিন থেকে, আমি নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের তাদের উদ্বেগের বিষয়টি সমর্থন করেছি, এবং আমি সবসময় মনে করেছি, তাঁদের উদ্বেগের বেশিরভাগই, কয়েকটি বাদ দিয়ে, বৈধ, বুদ্ধিমান এবং ন্যায্য ...পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন সহ তাদের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে, যা আশা করা হচ্ছে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। উপরন্তু, সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির বিষয়ে  তাঁদের দাবিকে সম্মান করা হয়েছে...সদিচ্ছার ইঙ্গিত হিসাবে, ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার কথা বিবেচনা করা উচিত' 

আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, পেশ হবে নতুন বিল, কী থাকছে বিলে?
Nandigram By Election: নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না: আখরুজ্জমান
Kaushiki Amavasya: আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?
আজ কৌশিকী অমাবস্যা, বিশেষ তিথিতে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, কেন এই নামকরণ?
BJP MLA Rekha Patra: ‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল
‘ভিখারি’, ‘ভিখারি’ বলে কটাক্ষ, পুলিশ ইনস্পেক্টরকে ধাক্কা, কলার ধরে শাসানি, বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget