এক্সপ্লোর

Child Treatment: সদ্যোজাতকে বাঁচাতে পরিচালকের পোস্ট, চিকিত্সায় এগিয়ে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম

কিন্তু আর্থিক সংস্থান না থাকায়, অন্য হাসপাতালে নবজাতককে ভর্তি করতে পারছিল না পরিবার। এরপরই পরিচিতর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের পরিচালক অনির্বাণ মাইতি।

কলকাতা: সদ্যোজাতকে বাঁচাতে টালিগঞ্জের (Tollyganj) পরিচালকের ফেসবুক পোস্ট। তা দেখেই শিশুর চিকিত্সায় এগিয়ে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। তিনদিন আগে দমদমের আইএলএস হাসপাতালে পুত্রসন্তান প্রসব করেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়।

কিন্তু আর্থিক সংস্থান না থাকায়, অন্য হাসপাতালে নবজাতককে ভর্তি করতে পারছিল না পরিবার। এরপরই পরিচিতর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের পরিচালক অনির্বাণ মাইতি। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে সক্রিয় হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। তাদের তত্পরতায় অসুস্থ শিশুকে ভর্তি করা হয়েছে আর এন টেগোর হাসপাতালে।

গতকাল রাতে থেকেই ফেসবুকে ঘুরছিল পোস্টটি। সেখানেই জানানো হয় দু-দিনের সদ্যোজাতর তখনই চিকিৎসার প্রয়োজন। বিভিন্ন গ্রুপেও পৌঁছয় সেটি। এরপরই নিমেষে ভাইরাল হয়ে যায় সেটি। পোস্টটি শেয়ার করেন অনির্বান মাইতিও। এরপরেই সাড়া মেলে।  

কিছুদিন আগে এসএসকেএমে (SSKM Hospital) সদ্যোজাত ও প্রসূতির মৃত্যু (Child and Mother Death) ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, গতকালই নার্সিংহোম থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তপসিয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বাকে। পরদিন সকাল সন্তানের জন্ম দেন তিনি। পরে মা ও শিশুর মৃত্যু হয়। এর পরই উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন বলে পুলিশ সূত্রে খবর।

মৃতের পরিবারের দাবি, ভর্তি নিতেই টালবাহানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিত্সায় গাফিলতিতে মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যায় ভবানীপুর থানার পুলিশ। লালবাজার থেকে আনা হয় বাহিনী। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

পাশাপাশি আরও একটি ঘটনা ঘটে বর্ধমানে  প্রসবের সময়ে বেড থেকে নিচে পড়ে যায় সদ্যজাত। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। আইসিইউতে (ICU) শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Burdwan)। বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) প্রসূতি বিভাগের চিকিৎসক নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বর্ধমান থানায় (Burdwan Police Station) অভিযোগ দায়ের করেছে প্রসূতি ও তাঁর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget