এক্সপ্লোর

Abhishek Banerjee : 'মানুষ যাকে সার্টিফিকেট দেবে, তাকেই পঞ্চায়েতে পাঠাব' ঘোষণা করে দিলেন অভিষেক

গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী। পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিল তৃণমূল।

আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ভোটের ( Panchayat Poll )  আগেই ভোট! পঞ্চায়েতের আগে এবার ভোটাভুটির পথে তৃণমূল ( TMC ) ! তা-ও আবার প্রার্থী ঠিক করতে! পঞ্চায়েত মানে গ্রামের ভোট! আর পঞ্চায়েত ভোটের প্রার্থী খুঁজতেও, এবার গ্রাম চষে বেড়াবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । বৃহস্পতিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধীনে জনসংযোগ যাত্রা এবং গ্রাম বাংলার মমতামত নামে দুটি কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্য়ে গ্রাম বাংলার মতামত কর্মসূচিটি মূলত তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী খোঁজার জন্য়।
যেখানে গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী। 
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' এই প্রথম ভারতবর্ষে কোথাও এই প্রয়াস, পঞ্চায়েত পরিষ্কার করা। মানুষ যাকে সার্টিফিকেট দেবে, তাকেই পঞ্চায়েতে পাঠাব। '

আরও পড়ুন :

২৫ এপ্রিল থেকে ২৫ জুন, টানা ২ মাস জেলাতেই অভিষেক, ভোটটা কবে?

 গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী

OTT-তে পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রাম দেখে গোটা ভারত মুগ্ধ হয়েছে। শান্ত পরিবেশ-পরিষেবা নিয়ে ঝগড়া হলেও, তা হাসির মোড়কে! কিন্তু, এ রাজ্য়ে পঞ্চায়েত মানে কিন্তু একটু অন্য়রকম। দলাদলির ব্য়াপক অভিযোগ, ভোট ঘিরে ব্য়াপক সংঘর্ষ, সে যেন কুরুক্ষেত্র! আর এবার সামনে সেই পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ২৫ এপ্রিল থেকে টানা দুমাস ধরে জেলায় জেলায় ঘুরবেন তিনি। অভিষেক জানান, জনসভা করে ক্যাম্পে ফিরে যে জেলায় ক্যাম্প সেখানে জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত সবাইকে ডাকা হবে। সমাজের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গেও কথা বলা হবে।  গোপন ব্যালটে তাঁদের মতামত নেওয়া হবে। কাকে প্রার্থী চাইছেন, কোথা থেকে আসছেন ব্যালটে লিখে দেবেন।  ওয়েবসাইট থাকবে, পঞ্চায়েতের অধিবেশনে না আসতে পারলে সেখানে মতামত জানাতে পারবেন। যারা ভোট দেবেন নির্দ্বিধায় জানাবেন, কারণ সিক্রেট ব্যালট। কোনও জেলার নেতা জানতে পারবে না। সই থাকবে না, ঠিকানা থাকবে না।                    

অনেকে বলছেন, প্রার্থী বাছাই বা জনসংযোগ তো দলের বিষয়! কিন্তু, ভোটারদের চিন্তা হল, পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে তো? প্রত্য়েকে নিজের ভোট দিতে পারবেন তো? ২০১৮-র পুনরাবৃ্ত্তি হবে না তো?  

সেরা শিরোনাম

Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget