এক্সপ্লোর

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ

Abhishek Banerjee Sebaashray Controversy: কীভাবে ডাক্তারি করা হবে? কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে? সেবাশ্রয়-২ এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে তারই সহায়িকা।

সন্দীপ সরকার, কলকাতা : কীভাবে ডাক্তারি করা হবে? কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে? সেবাশ্রয়-২ এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে তারই সহায়িকা। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি ইন্টার্ন ডাক্তারদেরকে গাইডলাইন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই ম্যানুয়াল? একের পর এক চেম্বার। যেন মিনি হাসপাতাল। কোনও চেম্বারে দরজার ওপরে লেখা 'ইএনটি', কোনওটার দরজার ওপরে লেখা 'ডার্মাটোলজি',  কোনওটায় লেখা 'গ্যাসট্রোএন্ট্রোলজি', কোনও চেম্বারে দরজার ওপরে আবার লেখা 'অর্থোপেডিক'। রয়েছে অ্যান্টি চেম্বারও। যে কোনও সরকারি হাসপাতালের অন্দরসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয়-২-এর ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। 

ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা 

সেবাশ্রয়-২ ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কী দেখে প্রেসক্রাইব করতেন? পরীক্ষার আগে যেমন পড়ুয়ারা সহায়িকার সাহায্য নেয়, সেরকমই এখানেও সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা-সহায়িকা। দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। দু'টি পাতা রয়েছে। দু'টি পাতায় রোগীদের কী কী ওষুধ দিতে হবে তার বিবরণ লেখা আছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন ওনলি ফর মেডিক্যাল ক্যাম্প। পরের পাতায় রয়েছে মডেল ক্যাম্পে কী কী ওষুধ আছে। অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, স্কিনের সমস্যা নিয়ে এলে কী কী কী ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়। ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট উল্লেখ করা আছে তার ডোজও। অর্থাৎ দিনে ক'বার খেতে হবে, তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। শুধু ফলতার সেবাশ্রয় ২ এর ক্যাম্পে ইএনটি-র চেম্বারেই যে এমন সহায়িকা এখনও পড়ে আছে তা নয়। একই জিনিস, অর্থাৎ ডাক্তারির ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। 

দক্ষিণ ২৪ পরগনার সরিষার বাসিন্দা সরিফা খাতুন। কোমড় ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ, সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন? তাঁরা সকলে কি আদৌ চিকিৎসক? এই ম্যানুয়ালগুলো প্রকাশ্যে আসার পর ফের উঠে গেল প্রশ্নগুলো। সেবাশ্রয়ের ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। কখনও ভুল চিকিৎসায় হাত বাদ, কখনও পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। কীভাবে ডাক্তারি করা হবে? কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে? সেবাশ্রয়-২ এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে তারই সহায়িকা। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি ইন্টার্ন ডাক্তারদেরকে গাইডলাইন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই ম্যানুয়াল? 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget