এক্সপ্লোর

Abhishek Banerjee: ৪০ আসন! লোকসভা ভোটে তৃণমূলের টার্গেট বাঁধলেন অভিষেক

Lok Sabha Poll:পাল্টা তৃণমূলকে আসনের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভগবানগোলা, মুর্শিদাবাদ: কয়েকদিন আগেই অমিত শাহ বাংলায় লোকসভা ভোটে বিজেপির টার্গেট বেঁধে দিয়েছিলেন। বীরভূমের সিউড়িতে সভার সময় বিজেপিকে কটা আসন পেতে হবে তা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এবার পাল্টা তৃণমূলকে আসনের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূলের টার্গেট:
মুর্শিদাবাদের ভগবানগোলার সভা থেকে তৃণমূলের জন্য ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেন অভিষেক। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'তৃণমূলের যদি ৩৫-৩৬ জন সাংসদ থাকতেন, এদের টাকা আটকে রাখার ক্ষমতা হত না। পেট্রোলের দাম আরও ১০ টাকা কমত, রান্নার গ্যাসের দাম কমত ৩০০ টাকা। ভোট ভাগাভাগির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। একটি আসন কম পেলে তৃণমূলের কিছু যায় আসে না। একটি আসন তৃণমূল জিতলে আপনার অধিকারের টাকা পাবেন। আগামীদিন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে।' ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচারের অভিযোগে জেরবার দল। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে দুর্নীতিতে। সেই আবহে, পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Elections 2023) বিরোধীরা লাগাতার বিঁধে চলেছেন তৃণমূলকে (TMC)। তার পরেও আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও (West Bengal Assembly Elections 2026) বাংলায় আসন বাড়িতে তৃণূল ফিরবেন বলে ঘোষণা করলেন তিনি। 'জনসংযোগ যাত্রা'য় বেরিয়ে রবিবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) চোপড়ায় বক্তৃতা করেন অভিষেক। সেখানেই ২০২৬-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিতে শোনা যায় তাঁকে। এ দিন অভিষেক বলেন, "ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না। আমাকেও নোটিস পাঠিয়েছে। যত নোটিস আসবে, আন্দোলনের ভাষা তীব্র হবে ততই। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। ২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০১৬ সালে তৃণমূলের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।' কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও এ দিন নিশানা করেন অভিষেক। বলেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী দিন দিল্লিতে যাব। মানুষের অধিকারের প্রাপ্য টাকা ফিরিয়ে আনব। প্রয়োজনে অনির্দিষ্ট কালের জন্য দিল্লিতে ধর্নায় বসব। দিল্লির বুক থেকে অধিকার ছিনিয়ে আনব।'

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget