এক্সপ্লোর

Kolkata Safest City: বাংলাকে দেখে শিখুন, কলকাতা 'নিরাপদতম' হতেই শাহকে নিশানা অভিষেকের

Abhishek Banerjee: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের মধ্যে, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা।

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: গোটা দেশে কলকাতাই সবচেয়ে নিরাপদ শহর, বলছে কেন্দ্রীয় পরিসংখ্যানই। তা নিয়েই এ বার বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। ট্যুইটারে সরাসরি অমিত শাহর (Amit Shah) উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও, বিজেপি (BJP) নেতৃত্ব এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

ট্যুইটারে সরাসরি শাহকে আক্রমণ অভিষেকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ (National Crime Record Bureau) সালের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের মধ্যে, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচারের অভিযোগে যখন জর্জরিত দল, সেই সময় কেন্দ্রীয় এই পরিসংখ্যান কার্যতই অক্সিজেন জুগিয়েছে তৃণমূল নেতাদের। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশের মধ্যে সবথেকে বেশি নারী নির্যাতনের মামলা রুজু হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, ৫৬ হাজার ৮৩। দ্বিতীয় স্থানে রাজস্থান, ৪০ হাজার ৭৩৮। তৃতীয় স্থানে মহারাষ্ট্র, ৩৯ হাজার ৫২৬ এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, ৩৫ হাজার ৮৮৪। 

আরও পড়ুন: Kolkata Safest City: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা, নারী-সুরক্ষাতেও শীর্ষে, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র ২০২১ সালের পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা রুজু হয়েছে রাজস্থানে, ৬ হাজার ৩৩৭। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, ২ হাজার ৮৪৫। NCRB-র ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের বড় শহরগুলির মধ্যে
সবচেয়ে কম ধর্ষণের মামলা রুজু হয়েছে কলকাতায়,১১টি। দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লিতে, যেখানকার নিরাপত্তা দেখভালের দায়িত্বে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ১ হাজার ২২৬।

কলকাতায় খুনের মামলা রুজু হয়েছে ৪৫টি। আর দিল্লিতে এই সংখ্যা ৪৫৪। কলকাতায় নারী নির্যাতনের মামলা হয়েছে ১২৭টি। আর দিল্লিতে রুজু হওয়া নারী নির্যাতনের মামলার সংখ্যা ১ হাজার ২৩। তাই ট্যুইটারে অভিষেক লেখেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে এখন দু’টি কাজ। বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদের শিক্ষা দেওয়া এবং তাঁর অধীনস্থ পুলিশ ব্যবস্থা সাজানো। দিল্লিতে ভয়ঙ্কর অপরাধের হার আমাদের বিস্মিত করেছে। ইডি-কে নিয়ে পুতুলখেলার বদলে, বাংলায় সরকার পরিচালনার মডেল থেকে তাঁর শিক্ষা নেওয়া উচিত'।

তৃণমূলের আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি

বিজেপি-কে ঝাঁঝালো আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুাল ঘোষ। তাঁর কথায়, "এনসিআরবি-র তথ্য বলছে কলকাতায় খুনের সংখ্যা ৪৫। কিন্তু, দিল্লিতেও ৪৫ আছে, পাশে আর একটা ৪, অর্থাৎ ৪৫৪। কলকাতায় ধর্ষণের সংখ্যা ১১। দিল্লিতে ১২২৬। নারী নির্যাতন কলকাতায় ১২৭। দিল্লিতে ১০২৩। ফলে এই তুলনা গুলো করলে দেখা যাচ্ছে মোদী-অমিত শাহ তাঁদের দিল্লি সামলাতে পারছেন না। অথচ বাংলার পিছনে লাগছে। তাই প্রতিহিংসার রাজনীতি না করে মমতার কাছ থেকে সুশাসনের শিক্ষা নেওয়া উচিৎ। কলকাতা নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে আপনাদেরই সংস্থার রিপোর্ট।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ

ভিডিও

Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget