এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘তোমার CBI আমার কাঁচকলা করেছে, আগামীতেও কাঁচকলা করবে’, প্রকাশ্য মঞ্চে বললেন অভিষেক

Kolkata News: শনিবার সোদপুরে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন অভিষেক।

সোদপুর: প্রকাশ্য মঞ্চ থেকে এবার বিরোধীদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। জানালেন, বিগত কয়েক বছর ধরে ED এবং CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করছেন তিনি। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, কিছু বাকি থাকেনি। কিন্তু ED-CBI তাঁর 'কাঁচকলা' করেছে, আগামী দিনেও 'কাঁচকলা' করবে। ED-CBI কেশাগ্র স্পর্শ করে দেখাক বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। (Abhishek Banerjee)

শনিবার সোদপুরে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন অভিষেক। ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। আর সেখানে বক্তৃতা করতে গিয়ে অভিষেক বলেন, "কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করে, একাধিক শর্ত আরোপ করে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। কোনও রকম শর্ত ছাড়া, কোনও রকম মাপকাঠি ছাড়া, ছোট থেকে বড়, আট থেকে ৮০, বাংলার ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি চিকিৎসা পরিষেবার অধীনে এনেছেন মুখ্যমন্ত্রী। ৫ লক্ষ টাকার কভারেজ দিয়েছেন, যাতে সকলে ভাল চিকিৎসা পরিষেবা পান।" (Kolkata News)

অভিষেক আরও বলেন, "স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময় আমাদের সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। যারা বলত, স্বাস্থ্য, শিক্ষা, শিল্পে সরকার কিছু করেনি, আইনশৃঙ্খলা-পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি একাধিক বার তথ্য় ও পরিসংখ্যান নিয়ে লড়াই করতে বলেছি। জায়গা বেছে নিন, যে আপনারা ৩৪ বছরে আপনারা কী করেছেন, আমাদের সরকার ১৪ বছরে কী করেছে। ১০ শতাংশ কাজের হিসেব নিয়ে আসবেন, তার পর আঙুল তুলবেন মা-মাটি-সরকারের দিকে।"
 
অভিষেকের বক্তব্য, "রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে, বাংলাকে ধর্মের নামে অশান্ত করতে চাইছেন অনেকে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি, সংস্কৃতি বজায় রেখে, এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ যাই বাংলায় যাতে আগুন জ্বলে, বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে চায়। আমাদের সরকার থাকাকালীন বাংলার একটি মানুষকেও ভাতে মারার দুঃসাহস কেন্দ্রীয় সরকার দেখাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। এরা আগেও চেষ্টা করেছে। গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে।"
 
এ প্রসঙ্গে চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তিনি বলেন, "এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয়। কিন্তু এই যে SSC নিয়ে সুপ্রিম কোর্টের রায়...আদালতকে সম্মান করি, মর্যাদা দিই, বিশ্বাস করি বিচারব্যবস্থা এখনও মাথানত করেনি, বিচারব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনও রায় যদি আমার পছন্দ না হয়, সেই রায়ের সমালোচনা করার অধিকার ভারতীয়দের দিয়েছে সংবিধান। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে, বিজেপি-র যে বৈমাতৃসুলভ আচরণ, বাংলার মানুষের প্রতি ধারাবাহিক যে বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি। আমি কেন বলছি! প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডার। ১০-১৫ জন ভুল করেছে, ৬০ লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। বাড়ির ক্ষেত্রে যদি ১০০০ জন ভুল করে থাকে, তাহলে ১০০০ জনকেই শাস্তি দিতে হবে। আপনি ১০০০ জনের জন্য় ১৭ লক্ষের বাড়ির আটকে রাখতে পারেন না। যদি আযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, চাকরি যাক, টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্যের জন্য আপনি ১৬-১৭ হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখামে বিজেপি-র ধারাবাহিকতা দেখছি, যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও।" হাসপাতালে একজন যদি ভুল করেন, তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত কি? প্রশ্ন তোলেন অভিষেক।
 
অভিষেক সরাসরি প্রশ্ন তোলেন, "একজন বা দু'জন ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কেউ বারণ করছে না। কিন্তু পাঁচ জনের ভুলের শাস্তি ৫০০০ বা ১০০ জনের ভুলের শাস্তি আপনি ১৭ লক্ষকে দিতে পারেন? ১৭ লক্ষ কম বলছি। খালি আবাস আর আবাস প্লাসের কথা বলছি শুধু। প্রকৃত সংখ্যা প্রায় ৫০ লক্ষ। ৫০ লক্ষের বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। স্বাস্থ্যক্ষেত্রে কত টাকা দিয়েছে কেন্দ্র? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন শ্বেতপত্র প্রকাশ করতে যে অন্য রাজ্য কত টাকা পাচ্ছে, আর বাংলা কত পাচ্ছে। আমি যখন ডায়মন্ড হারবারে ২০২৪ সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, আমি যাতে সেটা না করতে পারি, তার জন্য আয়কর কর্তৃপক্ষকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখাতে। ১২ লক্ষ মানুষকে নিখরচায় চিকিৎসা, অস্ত্রোপচার, পরীক্ষার ব্যবস্থা করতে সেবাশ্রয় প্রকল্পও যাতে না করতে পারি, তাতেও চিঠি করানো হয়, যাতে পিছিয়ে যাই আমি। আমি জোর গলায় বলছি, গত পাঁচ-ছ'-সাত বছর ধরে ED-CBI-এর বিরুদ্ধে লড়াই করছি। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার CBI আমার কাঁচকলা করেছে এবং আগামী দিনে কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দিতে এসেছি, দেব। কেশাগ্র স্পর্শ করে দেখাও। মানুষের ক্ষমতা কী, বুঝিয়ে দেব।" শুধু ভোটে জেতা লক্ষ্য নয়, মানুষের সেবায় নিজেদের যুক্ত করতে হবে বলে দলের নেতাদেরও বার্তা দেন অভিষেক। অভিষেক জানিয়েছেন, যাদের কাজ কুৎসা করা, তারা করবে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যেতে হবে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget