এক্সপ্লোর

TMC: অভিষেকের নবজোয়ার যাত্রার পরই দিনহাটায় দলবদল! বিজেপিতে নাম লেখালেন তৃণমূলের নেতারা

Abhishek Banerjee Dinhata: দলত্যাগীদের মধ্যে রয়েছেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ৩ জন পঞ্চায়েত সদস্য ও দিনহাটা ১-এর বি ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর ফের তৃণমূলে ভাঙন। এবার খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়িতে বিজেপিতে নাম লেখালেন তৃণমূলের নেতা, কর্মীরা। 

দলত্যাগীদের মধ্যে রয়েছেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ৩ জন পঞ্চায়েত সদস্য ও দিনহাটা ১-এর বি ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি। 

তৃণমূলের দাবি, ভয় দেখিয়ে দলত্যাগ করানো হয়েছে। ২৫ এপ্রিল, কোচবিহারের দিনহাটা থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। যেখানে যেখানে অভিষেক সভা করেছেন, সেখানেই তৃণমূলে ভাঙন ধরানোর চ্যালেঞ্জ ছোড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই অনুযায়ী, এই নিয়ে তিনবার নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের নেতা, কর্মীরা।                                                           

এক নজরে সাম্প্রতিক দলবদল

  • ৩০ এপ্রিল, ভেটাগুড়িতে তৃণমূলত্যাগ।
  • ৩ মে, গোসানিমারিতে তৃণমূলে ভাঙন।
  • ১০ মে, ভেটাগুড়িতে ফের দলত্যাগ তৃণমূল শিবিরে।

তবে অভিষেকের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিশীথ প্রামাণিক। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে জনসংযোগ যাত্রায় স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। ২৫ এপ্রিল বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহারের দিনহাটা থেকে 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচিতে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ৬ দিনের মাথায় সেই দিনহাটাতেই জনসংযোগ যাত্রা করলেন কোচবিহারের বিজেপি সাংসদ।

সোমবার ভেটাগুড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কোচবিহারের বিজেপি সাংসদ। শোনেন অভাব, অভিযোগ এবং দাবিদাওয়ার কথা। অভিযোগের জবাব দিতে গিয়ে নিশীথ প্রামাণিক গ্রামবাসীদের বলেন, উন্নয়নের টাকা নিয়েও রাজনীতি করছে তৃণমূল। বিজেপি সাংসদের তহবিলের টাকা নিতে চাইছেন না স্থানীয় পঞ্চায়েত প্রধান।                                        

এই জনসংযোগ যাত্রা থেকে অভিষেককে নিশানা করেছিলেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, কার্যকর্তাদের সঙ্গে শুধু দেখা করা নয়। গরিব, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলছি। প্রকৃত জনসংযোগ কাকে বলে অভিষেকের শেখা উচিত। ও যেখানে সংগঠন করতে যাচ্ছে, সেখানে সংগঠন ভেঙে যাচ্ছে। মানুষের মুখ দেখুন, সবাই কত খুশি আমাকে দেখে।                     

আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget