এক্সপ্লোর

New Delhi: JNU-এর পড়ুয়াদের লক্ষ্য় করে পাথর ছোঁড়ার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে, প্রতিবাদে মিছিল একাংশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র, যেটি কিনা ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটির স্ক্রিনিং চলছিল জেএনইউতে। তখনই এই হামলা বলে অভিযোগ। 

নয়াদিল্লি: জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (JNU) পড়ুয়াদের লক্ষ্য় করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল এবিভিপির (ABVP) বিরুদ্ধে। প্রতিবাদে বসন্তকুঞ্জ থানা পর্যন্ত মিছিল করলেন জেএনইউ-র পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এর (India: The Modi Question), স্ক্রিনিং চলছিল জেএনইউতে। তখনই এই হামলা বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের 'শান্তি বজায় রাখতে' ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তথ্যচিত্রটি।

নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। তার মধ্যেই গতকাল রাত ৯টায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবিসির তথ্যচিত্র দেখানোর আয়োজন করা হয়। দেখানো শুরু হওয়ার  পরেই বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর নিজেদের মোবাইল এবং ল্যাপটপে বিবিসির তথ্যচিত্র দেখেন পড়ুয়ারা। এর পরেই পড়ুয়াদের উপর পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে এভিবিপির বিরুদ্ধে। তার প্রতিবাদে আজ রাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন এসএফআই সমর্থকরা। উল্লেখ্য, সোমবার হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিবিসির তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রটি দেখতে হাজির ছিলেন ৫০ জনের বেশি পড়ুয়া।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এর (India: The Modi Question) প্রদর্শন বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয় সম্প্রতি। গত রবিবার কেন্দ্রের তরফে গুজরাতের সাম্প্রদায়িক হিংসা নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার পরেই সোমবার এই নির্দেশিকা জারি করেছেন জেএনইউ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবারপড়ুয়াদের একাংশ ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছিল। তার উপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকায় বলেছেন, 'এই ধরনের অননুমোদিত কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।'

 

দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয় এক ঘণ্টার এই তথ্যচিত্রে। এরপর ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। একে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে দাবি করা হয়েছিল, ঔপনিবেশিক মানসিকতা থেকে তথ্যচিত্রটি তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget