এক্সপ্লোর

Seoraphuli Station Accident : ভয়াবহ ভিড় ট্রেনে, ছুটে উঠতে গিয়ে লাইনেই আছড়ে পড়লেন যুবক ! শেওড়াফুলিতে উত্তেজনা

Seoraphuli Station Accident : দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনেই পড়ে যান এর যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : একের পর এক দুর্ঘটনা রেলে। দেশ জুড়ে একের পর এক রেল সংক্রান্ত দুর্ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার হাওড়ার শেওড়াফুলি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এক যাত্রী ! গুরুতর আহত হন তিনি।  তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্লাটফর্মে ঢোকে। অপেক্ষায় ছিলেন বহু যাত্রী। আর ট্রেনেও ছিল প্রচন্ড ভিড় ছিল। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনেই পড়ে যান এর যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ কর্মীরা । যাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তার সূত্র ধরে নাম পরিচয় বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে জিআরপি। 

স্থানীয় সূত্রে খবর, শেওড়াফুলি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে  দাঁড়িয়ে ছিল ডাউন সিঙ্গুর-হাওড়া আন্দোলন লোকাল । সেই  ট্রেন থেকে নেমে লাইন পেরিয়ে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ওঠার চেষ্টা করেন তিনি।  সেই সময়েই ঘটে দুর্ঘটনা। লাইনে পড়ে যাওয়ার পর তাঁর পায়ের পাতার ওপর দিয়ে ট্রেন চলে যায়। তাঁর পায়ের নিম্নাংশ কাটা পড়তে পারে বলে খবর।  

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই একর পর দুর্ঘটনার খবর আসছে। তেলঙ্গানায় ঘটে দুর্ঘটনা।  ট্রেনের ভিতরে বসে বসেই দুর্ঘটনায় মৃত্যু হয় ১ যাত্রীর। মিড বার্থ ভেঙে নিচের বার্থে বসে থাকা যাত্রী মারাত্মক জখম হয়ে মারা যান। এর ফলে প্রশ্ন ওঠে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে। রামাগুন্দাম স্টেশনের নিকটবর্তী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে। হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় RPF-এর সামনেই সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ওঠে কয়েকদিন আগেই । বিহারে সংরক্ষিত আসনে বসতে না দেওয়ায় মারধর, মাথা ফাটিয়ে দেওয়া হয় রাজ্যের যাত্রীদের। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এর ফলে ফের প্রশ্নের মুখে পড়ে যাত্রী-নিরাপত্তা। 

কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের উঠেছে বড়সড় প্রশ্ন। আর এবার প্রশ্ন উঠল রক্ষণাবেক্ষণে ত্রুটি নিয়ে। রেল কি দায় নেবে? 

আরও পড়ুন :

বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget