এক্সপ্লোর

Road Accident : ভয়াবহ পথ দুর্ঘটনা! দুই গাড়ির সংঘর্ষে ঝলসে মৃত্যু চালকের, আহত আরও এক, ঠিক কী ঘটেছে ?

Singur Road Accident : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা সিঙ্গুরে। একের পর এক গাড়ির ধাক্কা। দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ।

সোমনাথ মিত্র, সিঙ্গুর : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা সিঙ্গুরে। একের পর এক গাড়ির ধাক্কা। দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। তারপর আবার এক বালি বোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে একটি চলন্ত গাড়ির পেছনে। এরপর ঘটে যায় বড় বিপত্তি। আগুন লেগে ঝলসে মৃত্যু হয় গাড়ি চালকের। ঘটনায় আহত আরও একজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন। জাতীয় সড়কে এই ঘটনার জেরে থমকে যায় যান চলাচল। 

শনিবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় সিঙ্গুরে। একের পর এক গাড়ির ধাক্কার ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনী মুখী লেনে। ঘটনাস্থলে পৌঁছে যায় লোকাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ডানকুনি মুখী লেনে প্রথমে চলন্ত দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে একজন আহত হন। এরপরেই  জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলোর গতিবেগ কমে যায়। থমকে যায় যান চলাচল। ঠিক এই সময় ঘটে যায় আবারও একটি ভয়াবহ ঘটনা। আর এতেই মৃত্যু হয় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তির। 

পুলিশ সূত্রে জানা গেছে যে, প্রথম দুর্ঘটনার ঠিক কিছুক্ষন পর একটি চলন্ত গাড়ির পিছনে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সজরে ধাক্কা মারে বালি বোঝাই একটি গাড়ি। এর ফলে গাড়িটি সামনে অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনের দিকের অংশে আগুন লেগে যায়। ভেতরে থাকা ব্যক্তি বেরোতে পারেন নি। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। খবর দেওয়া হয়  দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়ির ভিতরে আটকে পড়া চালক অগ্নি দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। অপরদিকে প্রথমে যে দুটি ডাম্পারের সংঘর্ষ হয় সেই ঘটনায় একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে যাওয়া ব্যক্তির গাড়ির ভেতরেই মৃত্যু হয়। যদিও মৃত চালকের পরিচয় এখনও জানা যায় নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না বলেন, 'রাতে একটি বিকট শব্দ শুনতে পাই। তখন সময় প্রায় রাত একটা পার হয়ে গেছে। একটা গাড়ির সাথে আর একটা গাড়ির ধাক্কা লাগে। একটা গাড়ি সঙ্গে সঙ্গে জ্বলে যায়। গাড়ির ভিতরে একজন ছিলেন, কিন্তু তিনি বের হতে পারেন নি। ভেতরেই পুরো জ্বলে ঝলসে মারা যান সেই ব্যক্তি।'

পুলিশ জানিয়েছে, 'হঠাৎই একটা গাড়ির পিছনে একটি বালি বোঝাই গাড়ি ধাক্কা মারায় গাড়িটিতে মুহূর্তেই আগুন লেগে যায়। চালক বের হতে পারেন নি, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তবে গাড়িটিতে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।' 

উল্লেখ্য, শুক্রবার ভোরবেলা সিঙ্গুরে এই ১৯ নং জাতীয় সড়কেই ১ কিলোমিটার আগে একটি পথ দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়। 
গয়ায় পিন্ড দান করে ১০৭ গাড়ী করে বাড়ি ফিরছিলেন ১০জন। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ৪জনের মৃত্যু হয়, এবং ৫জন আহত অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget