এক্সপ্লোর

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

কলকাতা: রাজ্যে পালা বদলের পর একের পর এক মেয়র ও মেয়র পারিষদের পদত্যাগের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে বেহাল পথ। খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! ভরা বর্ষায় চরমে দুর্ভোগ। পদে পদে মৃত্যুফাঁদ! রাস্তায় নেমে যেখানে রীতিমতো খুঁজতে হয় পা ফেলার জায়গা, সেখান দিয়েই চলছে বাস-ট্যাক্সি-অটো!!

৪ মে নতুন সরকার রাজ্যে আসার পর কলকাতা পুরবোর্ড ভেঙে যাওয়া এবং একের পর এক মেয়র ও মেয়র পারিষদের পদত্যাগের জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন পুর পরিষেবা পেতে যখন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না, তখন গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বেহাল রাস্তা। 

এই পরিস্থিতির জন্য পুরমন্ত্রী আগেই দায়ী করেছেন তৃণমূলকে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ভুক্তভোগী তো ১৫ বছর ধরে আমরা হয়েছি। তখনতো তৃণমূলের কাউন্সিলররা ছিল। আজকে তৃণমূলের কাউন্সিলররা যে মুহূর্তে দেখল যে নতুন সরকার এসে গেছে তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিং গুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্বজ্ঞানহীন আমি বলব। নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু অন্তত দেখানো উচিত ছিল। আমাদের সরকার নেই তো কি হয়েছে? সামনে বর্ষাকাল, নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটু সাহায্য করে দিই।’

আরও পড়ুন:- 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

পাল্টা ‘ঋতব্রত-তৃণমূল’-র অঙ্গ তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন বিধায়ক ও 'কালীঘাট-তৃণমূল'-এর মুখপাত্র কুণাল ঘোষও। ‘দায়ী ববি হাকিম ও রাজ্য সরকার। উনি যদি মাথা তুলে চলতেন, হুড়োহুড়ি করে পদ না ছাড়তেন, তাহলে এমনটা হত না। যেমন বাম আমলে সুব্রত মুখোপাধ্যায় করেছিলেন। কোর্ডিনেটর তো রাখতে পারতেন, তাহলে তো এরকম হত না।’

কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বেহাল রাস্তা ১৮টি। তার মধ্যে খুব খারাপ অবস্থা ১১টি, মাঝারি খারাপ ৩টি এবং অপেক্ষাকৃত কম খারাপ ৪টি। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্ক ও জরুরি মেরামতির কাজ চলছে।

গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আরও টেকসই করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, ‘বিরোধীরা চিৎকার করছে রাস্তা খারাপ বলে, বৃষ্টির মধ্য়ে কী করে সারাব।টাকা একবারই আসছে, বৃষ্টিতে করলে ধুয়ে যাবে। বর্ষার পর হবে’

আকচাআকচি চলছেই। কিন্তু কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? উত্তরা অধরা। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget