এক্সপ্লোর

Fraud Case: সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Fraud Case: সিনেমার পরিচালক পরিচয় দিয়ে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ।  একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা নেন অভিযুক্ত। 

রঞ্জিত সাউ, বিধাননগর: সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। সল্টলেকে (Saltlake) ময়ুখ ভবনের (Mayukh Bhawan) সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কেউ এই চক্রে জড়িত কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ।

সিনেমার পরিচালক পরিচয় দিয়ে, সরকারি চাকরি (Government Job) পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ।  একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা নেন অভিযুক্ত।  সল্টলেকে এক সরকারি ভবনের সামনে থেকে অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে পুলিশ। চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। কিন্তু এবার অভিযুক্ত নিজেকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollygunge Film Industry) পরিচালক বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীদের।

পুলিশ সূত্রে খবর,  মঙ্গলবার বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ খবর পায়, সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের (Mayukh Bhawan) সামনে এক ব্যক্তিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে হাওড়ার বাসিন্দা কৌস্তুভ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, যাঁকে ঘিরে ধরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সুজয় ভাদুড়ি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়েছেন।  এরপরই হুগলির শ্রীরামপুরের (Sreerampore) বাসিন্দা সুজয় ভাদুড়িকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-র ধারায় রুজু হয় মামলা।  অভিযুক্ত দাবি করেছিলেন, তিনি শুধু সিনেমার পরিচালকই নন, তাঁর সঙ্গে সরকারি স্তরে একাধিক প্রভাবশালীর পরিচয় রয়েছে। সেচ দফতরে (Irrigation Department) গ্রুপ ডি (Group-D) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তিনি ১ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন বলেও দাবি অভিযোগকারীর। শ্রীরামপুরের (Sreerampore) বাসিন্দা হলেও সল্টলেকের AE ব্লকে থাকতেন সুজয় ভাদুড়ি। প্রতারণা চক্রে তাঁর সঙ্গে আর কেউ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: IMA : আইএমএ-র কলকাতা শাখার নির্বাচন, সভাপতি পদে নির্মলের বিরুদ্ধে মনোনয়ন তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget