এক্সপ্লোর

IMA : আইএমএ-র কলকাতা শাখার নির্বাচন, সভাপতি পদে নির্মলের বিরুদ্ধে মনোনয়ন তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসকের

IMA : ২০১৬ সালে শেষবার IMA-র কলকাতা শাখায় নির্বাচন হয়েছিল। ২ বছর অন্তর ভোট হওয়ার কথা থাকলেও, তা হয়নি...

সন্দীপ সরকার, কলকাতা : IMA-র কলকাতা শাখার নির্বাচনে, সভাপতি পদে নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন দিলেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। প্রতিদ্বন্দ্বীকে 'বেইমান', 'গদ্দার' বলে কটাক্ষ করলেন নির্মল মাজি (Nirmal Majhi)। তিন বারের বেশি কারও সভাপতি থাকা ঠিক নয়। পাল্টা বললেন তৃণমূল নেতার প্রতিদ্বন্দ্বী।

জেলায় জেলায় বিক্ষোভ। নেতাদের মধ্যে বাগযুদ্ধ। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে যখন তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে, তখন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা IMA-এর কলকাতা শাখার নির্বাচনেও সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। সভাপতি পদে তৃণমূলের চিকিৎসক-নেতা নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন, তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য।

আইএমএ-র কলকাতা শাখার সভাপতি পদে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমি কংগ্রেস করেছি। তারপরে তৃণমূলের রাজনীতি করেছি। বিপরীতে যেই থাকুক না কেন, আমার মনে হয়েছে ভোটে লড়ার।

অন্যদিকে তৃণমূল বিধায়ক ও আইএমএ-র কলকাতা শাখার সভাপতি পদপ্রার্থী নির্মল মাজি বলেন, যিনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও সাইবার ক্রাইমে মামলা চলছে। সেই কারণে তো তাঁকে আমরা প্রার্থী করিনি। শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

২০১৬ সালে শেষবার IMA-র কলকাতা শাখায় নির্বাচন হয়েছিল। ২ বছর অন্তর ভোট হওয়ার কথা থাকলেও, তা হয়নি। প্রতিবার সভাপতি পদে মনোনীত হয়েছেন নির্মল মাজি। এবার সেই পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় ভোট হবে। যে প্রশান্ত ভট্টাচার্য সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন, তিনি বর্তমানে IMA-কলকাতা শাখার সহ সভাপতি। কেপিসি মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। উল্লেখযোগ্য বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল এবং ‘ডক্টর অন হুইল’ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও IMA-র রাজ্য সম্পাদক শান্তনু সেনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত প্রশান্ত ভট্টাচার্য। সূত্রের দাবি, সভাপতি পদে তাঁকে দাঁড়াতে বারণ করেছিলেন নির্মল মাজি। পরিবর্তে ফের সহ সভাপতির পদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। কিন্তু তা মানতে চাননি প্রশান্ত। 

প্রশান্ত ভট্টাচার্য বলেন, আমি মনে করেছি, এইবার সভাপতি পদের জন্য আমি উপযুক্ত। একটা প্রতিষ্ঠানে ৩টে টার্ম প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও আরও যদি কেউ প্রেসিডেন্ট থাকতে চান, সেখানে তাঁর দাঁড়ানো উচিত নয়।

যদিও নির্মল মাজির বক্তব্য, বিধানচন্দ্র রায় থেকে নীলরতন সরকার, দীর্ঘদিন IMA-র কলকাতা শাখার সভাপতি ছিলেন। শান্তনু সেনও ১০ বছর সেক্রেটারি ছিলেন। নিজের চেম্বারে রোগীর শ্লীলতাহানির অভিযোগ ওনার বিরুদ্ধে, ২ দিন কাস্টাডিতে ছিলেন, ছাড়িয়ে এনেছিলাম। এই কারণে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই প্রার্থী করা হয়নি। বেইমান, গদ্দার। 

IMA-র কলকাতা শাখায় সভাপতি পদ ছাড়াও, সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী সম্পাদক, এগজিকিউটিভ কমিটির সদস্য পদে ভোট হবে । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ও ফল ঘোষণা হবে ৫ মার্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget