এক্সপ্লোর

Adenovirus: আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, পুরসভার তরফে শুরু সচেতনতামূলক প্রচার

Kolkata News: শারীরিক কোনও সমস্যা হলে যাতে শিশুকে যত দ্রুত সম্ভব পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেবিষয়েই জানানো হচ্ছে এলাকার মানুষজনকে। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে পুরসভা। 

কলকাতা: অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) মোকাবিলায় পুরসভার তরফেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। শারীরিক কোনও সমস্যা হলে যাতে শিশুকে যত দ্রুত সম্ভব পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেবিষয়েই জানানো হচ্ছে এলাকার মানুষজনকে। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে পুরসভা। 

বাড়ছে অ্যাডিনো আতঙ্ক: সেই উদ্বেগ। সেই হাহাকার। সেই স্বজনহারানোর যন্ত্রনার ছবি অ্য়াডিনো-আতঙ্ক, যেন ফিরিয়ে আনছে করোনাকালের স্মৃতি।ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে, ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে মৃত্যু হল আরও ৫ শিশুর। বি সি রায় শিশু হাসপাতালেও যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, প্রত্য়েকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে যে দুই শিশু ভর্তি ছিল, হাসপাতাল সূত্রে খবর, দু'জনেরই নিউমোনিয়া হয়েছিল।এদের মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের শিশুর অ্যাডিনো ভাইরাস সংক্রমণ থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের ১ বছর ৮ মাসের শিশুকে জ্বর, শ্বাসকষ্ট, গায়ে র‍্যাশ ছিল। ওই শিশুকে উদয়নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় ভেন্টিলেটরে থাকা ওই শিশুর।

একজনের ক্ষেত্রে যে অ্যাডিনো সংক্রমণ ছিল, তা মেনে নিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল। গত দুমাসে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে,বি সি রায় হাসপাতালে ১৫ জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে। মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ১৩ জন শিশুর। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। পিয়ারলেসে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। মঙ্গলবার স্বাস্থ্য়সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। বৈঠকে মুখ্য়সচিবও ছিলেন। অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় পুরসভার তরফেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুরসভা।

অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড: করোনার ভয়ঙ্কর স্মৃতি উসকে দিচ্ছে অ্য়াডিনো। একের পর এক হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্য়ু মিছিল। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্য়াটা হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, 

  •  বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে।
  •  বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড।
  • শিশু বিভাগ থাকা হাসপাতালগুলিকে আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ।
  • ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ নজরদারিতে রাখার নির্দেশ স্বাস্থ্যদফতরের।
  • জেলা থেকে অপ্রয়োজনীয় রেফার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের।
  •  করোনার মতোই কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ।
  • শুধু তাই নয় কোনও শিশুর মৃত্য়ু হলে, মৃত্য়ুর কারণ পর্যালোচনা করতে হবে।

আরও পড়ুন: Bankura News: রোগ নিরাময়ের সুলুক সন্ধান, দুয়ারে চিকিৎসক পরিষেবা বাঁকুড়ায়

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget