এক্সপ্লোর

Adenovirus: অ্যাডিনো মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন নবান্নের

টাস্ক ফোর্সে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। টাস্ক ফোর্সে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপালকৃষ্ণ ঢালি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন বৈঠক করবেন টাস্ক ফোর্সের সদস্যরা

কলকাতা: অ্যাডিনো (Adenovirus) মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন নবান্নের। টাস্ক ফোর্সে মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসচিব, নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব। টাস্ক ফোর্সে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। টাস্ক ফোর্সে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপালকৃষ্ণ ঢালি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন বৈঠক করবেন টাস্ক ফোর্সের সদস্যরা। 

মৃত্যু মিছিল অব্যাহত। থামছেই না কান্নার রোল। খালি হয়ে যাচ্ছে একের পর এক মায়ের কোল। রাজ্যজুড়ে অব্যাহত অ্যাডিনো আতঙ্ক। শনিবার ভোররাতে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্য়ু হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা ৭ মাসের এক শিশুর। ৯ দিন হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বি সি রায় হাসপাতালে রেফার করা হয়। পরিবার সূত্রে খবর, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল শিশুর। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। এদিকে এই টাস্ক ফোর্স নিয়ে আবার বিজেপির আইটি সেলের প্রধান ট্য়ুইট করেছেন, “অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণে ১৪০ জনেরও বেশি শিশুর মৃত্য়ু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দেরিতে টাস্ক ফোর্স তৈরি করেছে। এটা বিস্ময়কর যে, টাস্ক ফোর্সে একজনও শিশু চিকিৎসক নেই। দুর্ভাগ্য়জনক বিষয় হল, মমতা বন্দ্য়োপাধ্য়ায় স্বাস্থ্য়মন্ত্রী।’’



এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানিয়েছেন, ১১ হাজার আক্রান্তের মধ্যে রাজ্যে  ১৯ জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। তাঁদের মধ্যে আবার ১৩ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। শতাংশের হিসেবে দেখলে অন্যান্য ক্ষেত্রেও এরকম হয়। যদিও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জন শিশুর। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, “বিসি রায়ে রেফার হওয়া কমেছে। পরিস্থিতি অনেকেটাই স্বাভাবিকের পথে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

এদিকে, অ্য়াডিনো পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যগুলিকে। যেখানে, বলা হয়েছে  কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসকষ্ট এবং অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। কো-মর্বিডিটি থাকা অল্পবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠছে। ১ জানুয়ারী থেকে বিভিন্ন ICMR ল্যাবে যে সব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার 25%-এর বেশি নমুনায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে। নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমণ ঠেকাতে হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে। যেখানে সেখানে থুতু ফেলা চলবে না। জনবহুল জায়গায় ব্যবহার করতে হবে মাস্ক, বার বার হাত ধুতে হবে। সংক্রমিতদের থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের সংক্রমণ নির্ণয় করতে বিভিন্ন পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যেন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে মজুত থাকে তা দেখতে হবে।

আরও পড়ুন: Job Seekers Agitation: হামাগুড়ি দিয়ে, দণ্ডি কেটে প্রতিবাদ, চাকরির দাবিতে পথে চাকরিপ্রার্থীরা

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
Humayun Kabir: হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget