এক্সপ্লোর

Adenovirus Test : অ্যাডিনো আতঙ্কের মাঝে কিটের আকাল, একাধিক হাসপাতালে বন্ধ পরীক্ষাই ! 'মূল্যবান' বেসরকারিতে নাজেহাল

Adenovirus Scare : বেসরকারি জায়গায় টেস্টের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে কোথাও টেস্ট পিছু নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। কোথাও বা ১৪ হাজার টাকা।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : কিটের আকাল। তাই সরকারি হাসপাতালে (Government Hospital) বন্ধ অ্য়াডিনোর টেস্ট (Adenovirus Test)। এদিকে বেসরকারি ক্ষেত্রে টেস্ট (Private Test) পিছু খরচ ৫ থেকে ২২ হাজার পর্যন্ত টাকা। নাজেহাল অবস্থা রোগীর পরিজনদের। 

আক্রান্ত একাধিক, বাড়ছে মৃত্যু

উপসর্গ অনেকটা করোনার মতোই। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট এই অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্য়ু হচ্ছে একের পর এক শিশুর। কিন্তু এর হাত থেকে বাঁচার উপায় কী ? বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি টেস্ট হবে, তত সঠিক চিকিৎসা সময়ে শুরু করা যাবে।  

কিটের আকাল, ছেদ পরীক্ষায়

কিন্তু সেখানেও সমস্য়া। কারণ, সরকারি হাসপাতালে কিটের আকাল। তাই বন্ধ অ্য়াডিনোর টেস্ট। অন্য়দিকে, বেসরকারি জায়গায় টেস্টের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে কোথাও টেস্ট পিছু নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। কোথাও বা ১৪ হাজার টাকা।

বিশেষজ্ঞদের বক্তব্য়, যে যন্ত্রের সাহায্য়ে অ্য়াডিনো ভাইরাস পরীক্ষা করা হয়, তাতে একসঙ্গে ২২টি সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস চিহ্নিত হয়। একে বলে ভাইরাল প্য়ানেল। এই পরীক্ষার জন্য় প্রয়োজন বিশেষ কিট (Special Test Kit for AdenoVirus)। সূত্রের খবর, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ক্য়ালকাটা স্কুল অফ ট্রপিকালে অ্যাডিনো ভাইরাসের টেস্ট হয়েছে। কিন্তু বর্তমানে কিট শেষ হয়ে যাওয়ায় সেখানে বন্ধ ভাইরাসের চিহ্নিতকরণ। 

বেসরকারি টেস্ট, দামের হেরফের

ক্য়ালকাটা স্কুল অফ ট্রপিকালে নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। অধিকর্তা এস কে গুহ জানিয়েছেন খুব শিগগির এসে পৌঁছবে। কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতাল (Calcutta Medical College Hospital) সূত্রে খবর, কিট নেওয়ার জন্য় টেন্ডার প্রক্রিয়া করা হচ্ছে। এদিকে এই সঙ্কট মুহূর্তে বেসরকারি ল্য়াবগুলির রমরমা। কোথাও টেস্ট পিছু নেওয়া হচ্ছে ৫ হাজার টাকা। কোথাও ৮ হাজার টাকা। কোথাও ১৪ হাজার টাকা। কোথাও আবার ২২ হাজার টাকা। 

সেখানে কীভাবে হচ্ছে টেস্ট ? মেশিনে ভাইরাল প্য়ানেলের মাধ্য়মে নিয়মটা করোনার নমুনা সংগ্রহের মতোই। নাক বা গলার থেকে সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। পাশপাশি অ্য়াডিনো পরীক্ষায় আরেকটি নতুন প্রযুক্তি। যেখানে শুধুমাত্র অ্য়াডিনো ভাইরাস চিহ্নিত হবে বলে দাবি। রাজ্য় সরকার সূত্রে খবর, বেলেঘাটা নাইসেডে অ্য়াডিনোর নমুনা পরীক্ষার ব্য়বস্থা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ সহ জেলায় জেলায় সরকারি কলেজে কিট সরবরাহ করে এই টেস্ট চালু করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। 

আরও পড়ুন- শিশুদের পাশাপাশি বড়দের শরীরেও বাসা ? ভ্যারিয়েন্ট বদলে শক্তিশালী হচ্ছে অ্যাডিনো ভাইরাস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Teacher New Rule: 'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
Kajal Sheikh: কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
Kali Puja Controversy: 'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
West Bengal News Live Updates: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও

ভিডিও

Kunal Ghosh |
Kajal Seikh | দেহরক্ষী তোলার প্রতিবাদে কোর্টে যাওয়ার ইঙ্গিত কাজলের
Agnimitra Paul, Kalipuja:
Kalipuja 2026 | প্রত্যেকটি থানায় কালী পুজো করার ডাক জগন্নাথ চট্টোপাধ্যায়ের
Trinamool Congress |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget