এক্সপ্লোর

Adhir Chowdhury: "আমাদের বলবে স্বাস্থ্যসাথী নিয়ে সরকারি হাসপাতালে যাও, আর ভাইপো চিকিৎসা করাবে আমেরিকায়", কটাক্ষ অধীরের

Adhir Comments on Abhishek: এই নিয়ে আবার তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলে কটাক্ষ করেছে কংগ্রেস। অধীর চৌধুরী বলেন, "ইডির কাছে যখন দিল্লিতে ৯ ঘণ্টা জেরা হয়েছিল তখন সবকিছু বলে এসেছে।

অনির্বাণ বিশ্বাস, কমলকৃষ্ণ দে, রাজীব চৌধুরী, কলকাতা: শনিবার ছবি-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখের অস্ত্রোপচার খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তা নিয়েই শুরু হয়ে গেছে রাজনীতি (Politics)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছে আমেরিকায় (America)। আপাতত চিকিত্‍সকদের তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের এই ছবি, সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


ট্যুইটার ও ফেসবুকে ছবি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটা দেখুন। ওঁর চোখের আজকের অবস্থা।

কুণাল ঘোষের পোস্ট করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ছবি ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ। তবে পাল্টা দেন তৃণমূল নেত্রী ও মন্ত্রী শশী পাঁজা বলেন, "এই ধরনের বক্তব্য, উক্তি, তাদের সংস্কৃতির পরিচয় দেয়। দিদিকে দেখেছি কীভাবে আঘাত পেয়ে লড়াই করেছেন, অভিষেককে দেখছি, কীভাবে সড়াই করছেন।" 

এই নিয়ে আবার তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলে কটাক্ষ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ইডির কাছে যখন দিল্লিতে ৯ ঘণ্টা জেরা হয়েছিল তখন সবকিছু বলে এসেছে। ছাড়ছে তার কারণ মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে তাই, আর কলকাতাতে চিকিৎসা ব্যবস্থা নেই ভারতবর্ষে তো চিকিৎসা হয় না। আমাদেরকে বলবে তোমরা সরকারি হাসপাতালে যাও , তোমরা স্বাস্থ্যসাথী নিয়ে সরকারি হাসপাতালে যাও আর আমার ভাইপো যাবে আমেরিকায় চিকিৎসা করাতে। হায়রে দিদির স্বাস্থ্য ব্যবস্থা।" 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য তৃণমূল বিধায়কের রিসর্ট সাজছে সরকারি টাকায়! অভিযোগ শুভেন্দুর

অধীরের এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "নিম্ন রুচির পরিচয়। অধীর চৌধুরী মানসিক অবসাদে ভুগছেন। অন্য রাজ্যে চিকিৎসা করেছেন, হয়নি। সিবিআই-ইডির সঙ্গে কী সম্পর্ক আছে? সনিয়া গাঁধী যখন আমেরিকায় যান তখন কি ইডি-সিবিআই-এর থেকে বাঁচতে যান?" 

প্রসঙ্গত, ২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। গত বুধবার আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হলে জানালেন কুণাল। 

 

 

 

 

সেরা শিরোনাম

Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari: কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget