এক্সপ্লোর

Abhishek Banerjee: লাল টকটকে চোখ, স্পষ্ট ক্ষতচিহ্ন, অভিষেকের চোখে অস্ত্রোপচার, ছবি দেখালেন কুণাল

TMC Update:শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে অভিষেকের একটি ছবি পোস্ট করেন কুণাল।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসছে দলের একের পর এক নেতার। তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। দলের অন্দরের অসন্তোষও চলে এসেছে প্রকাশ্যে। কিন্তু এমন সময়ে তাঁর অনুপস্থিতি নজর কাড়ছে সকলের। সিবিআই-ইডি এড়াতেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময়টিকে বিদেশযাত্রার জন্য বেছে নিয়েছেন বলে দাবি তুলছেন বিরোধী শিবিরের কেউ কেউ। সেই নিয়ে এ বার জবাব দিতে এগিয়ে এলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। চোখের চিকিৎসা করাতেই এই মুহূর্তে অভিষেক আমেরিকায়, তার সপক্ষে 'প্রমাণ' পেশ করলেন তিনি।  

শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে অভিষেকের একটি ছবি পোস্ট করেন কুণাল। তাতে অভিষেকের চোখের মণির চারদিক লাল টকটকে হয়ে থাকতে দেখা গিয়েছে। চোখের নিচের অংশ ফোলা এবং ক্ষতের দাগও বোঝা যাচ্ছে স্পষ্ট, যা অস্ত্রোপচারের দাগ বলে ঠাহর হয়। অভিষেকের ওই ছবি পোস্ট করে কুণাল লেখেন, ‘চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন কিছু অমানবিক লোকজন। ওঁদের দেখা উচিত, অভিষেকের চোখের কী অবস্থা। একটি দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওঁর চোখ। ওঁর অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য এবং চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই প্রার্থনাই করি’।

কুণালের ওই ট্যুইটের পরই এ দিন অভিষেকের আরোগ্য কামনা করতে দেখা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।  তিনি লেখেন, 'অভিষেকের দ্রুত আরোগ্যর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। উনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। বহু দিন ধরে ভুগছেন। দলের সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনায় এগিয়ে আসা উচিত তৃণমূল কর্মীদের'।

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। গত বুধবার আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হলে জানালেন কুণাল। 

এ দিন ফেসবুকেও অভিষেকের অবস্থা নিয়ে মুখ খোলেন কুণাল। তিনি লেখেন, 'যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। ওঁর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিল অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বে শিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়, মাথা যন্ত্রণা শুরু হয়, কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আর একবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget