এক্সপ্লোর

West Bengal News: হাতি-কুমিরের তাণ্ডবে জেরবার, অবশেষে দুই জেলায় ফিরল স্বস্তি

District News: একদিকে, বিশালাকার কুমিরের তাণ্ডব।অন্যদিকে, দলছুট হাতির দাপাদাপি। দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব বর্ধমান। করলেন বন দফতরের কর্মীরা।

গৌতম পাল ও মনোজ বন্দ্যোপাধ্যায়: একদিকে হাতি, অন্যদিকে কুমিরের তাণ্ডব। অবশেষে ২ জেলায় ফিরল স্বস্তি। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পাথরপ্রতিমায় লোকালয়ে ঢুকে পড়া কুমিরকে জালবন্দি করলেন বন দফতরের কর্মীরা। পাশাপাশি, পূর্ব বর্ধমানে (East Burdwan) দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে পাঠাল বন দফতর।

দুই জেলায় ফিরল স্বস্তি: একদিকে, বিশালাকার কুমিরের তাণ্ডব।অন্যদিকে, দলছুট হাতির দাপাদাপি। দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব বর্ধমান। করলেন বন দফতরের কর্মীরা। তখন, পূর্ব বর্ধমানে দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বাঁকুডা়র সোনামুখীর জঙ্গলে পাঠাল বন দফতর। দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার দুপুরে, শ্রীধরনগরের কৃষ্ণদলুইয়ের ঘাট সংলগ্ন এলাকায় কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁদের দাবি, একটি ছাগলকে গিলে খায় কুমিরটি। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরে। এরপর, পেতে কুমির ধরার চেষ্টা শুরু করেন কর্মীরা। রাত ১২টা ৫০ নাগাদ, ধরা পড়ে কুমিরটি। আপাতত ধনচি বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বন দফতর জানিয়েছে, স্বাস্থ্য় পরীক্ষার পর, নদীতে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে।

পাশাপাশি, পূর্ব বর্ধমানে দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে জঙ্গলে পাঠাল বন দফতর। বনদফতর সূত্রে খবর, কয়েকদিন আগে, বাঁকুড়ার সোনামুখীর দিক থেকে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানের বুদবুদে চলে আসে একটি দলছুট হাতি। চাষের জমিতে ঢুকে তছনছ করে ফসল। এরপরই হাতিটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ক্রেনে করে তুলে সোনামুখীর জঙ্গলে পাঠানো হয়। বেশ কয়েকদিনের আতঙ্ক কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরল রাজ্য়ের ২ জেলায়।                    

এদিকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হল না জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় মৃত্যু হল ছাত্রের। রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল  বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: West Midnapore:'পার্থ ঘনিষ্ঠ সঞ্জীব কোলেকে ইডি হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে,' পোস্টার ক্ষীরপাইয়ে

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget