এক্সপ্লোর

Upper Primary Agitation: লালবাজার থেকে ছাড়া পেয়েই ফের আন্দোলনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

Job Seekers Agitation: উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার কালীঘাটে। আজ সকালে চাকরিপ্রার্থীরা আচমকা এসে কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়েন।সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: লালবাজার (Lalbazar) থেকে ছাড়া পাওয়ার পরেই ফের আন্দোলনে উচ্চ প্রাথমিকের (Upper Primary) চাকরিপ্রার্থীরা (Job Seekers)। পুলিশি অত্যাচারের অভিযোগ। কামড়ের পরে এবার সাদা পোশাকের পুলিশের বিরুদ্ধে আঁচড়ে দেওয়ার অভিযোগ। চোখে জল নিয়েই ফের রাজপথে আন্দোলন।

আন্দোলনে ফের পুলিশি অত্যাচারের অভিযোগ

কলেজ স্ট্রিট থেকে মিছিল বেরিয়ে তা প্রবেশ করে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেখানেই তাঁদের বিক্ষোভ ধরণা চালাচ্ছেন। তাঁদের দীর্ঘদিনের যে দাবি, নিয়োগপত্র অবিলম্বে তাঁদের হাতে তুলে দেওয়া হোক, সেই দাবিতে তাঁরা অনড়। 

উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার কালীঘাটে। বুধবার সকালে চাকরিপ্রার্থীরা আচমকা এসে কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়েন। সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন। সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় কার্যত শুয়ে পড়েন। জোর করে পুলিশ কর্মীরা কয়েকজন আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলেন। তবে শুধু প্রিজন ভ্যান নয়, বেসরকারি বাস, এমনকী ট্যাক্সিতেও বিক্ষোভকারীদের তুলতে দেখা যায় পুলিশকে। 

চাকরির দাবিতে এবার বিক্ষোভ পৌঁছে গেল কার্যত মুখ্যমন্ত্রীর পাড়ায়। ফের রাজপথ থেকে আন্দোলনকারীদের চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। দ্রুত এবং সর্বশেষ শূন্যপদে নিয়োগের দাবিতে বুধবার রাস্তায় নামেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। কিন্তু মেট্রো স্টেশনের ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে দৌঁড়তে শুরু করেন আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ধরপাকড়! আপার প্রাইমারির আন্দোলনকারীদের অন্য একটি দল হঠাত্‍ই এদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি বলরাম বসু ঘাটের সামনে পৌঁছে যায়। তড়িঘড়ি সেখানে পৌছে তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। আটক হওয়ার পর সেখান থেকে ছাড়া পেতে ফের তাঁরা রাজপথেই শুরু করে আন্দোলন। 

আরও পড়ুন: Murshidabad: 'মা ছিল না সঙ্গে, রাস্তা পেরোতে গিয়ে বিপত্তি,' গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুতে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের

২০১৪ সালে আপার প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরনোর পর পরীক্ষা হয় ২০১৫ সালে। তারপর প্রায় ৮ বছর কেটে গেলেও, এখনও নিয়োগ হয়নি। 

আরও পড়ুন: Madan Mitra: "এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়?' বিস্ফোরক মদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ! আখরুজ্জামানকে 'নিগ্রহের চেষ্টা', চ্যাংদোলা করে বের করা হল কুণালকে
বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ! আখরুজ্জামানকে 'নিগ্রহের চেষ্টা', চ্যাংদোলা করে বের করা হল কুণালকে
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
West Bengal News Live: বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget