এক্সপ্লোর

Murshidabad: 'মা ছিল না সঙ্গে, রাস্তা পেরোতে গিয়ে বিপত্তি,' গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুতে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের

Murshidabad: মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের শিশুর। আর এমন মর্মান্তিক ঘটনার পর, সন্তানহারা মা’কেই কার্যত কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ।

রাজীব চৌধুরী, নওদা: মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনার পরও, সন্তানহারা মা’কেই কার্যত কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ। শিশু মৃত্যুর পর তৃণমূল সাংসদের প্রতিক্রিয়া, "যা যা করার সবই করা হবে। ছোট শিশু। মর্মান্তিক ঘটনা, যা যা ক্ষতিপূরণ দেওয়ার দেব। মা ছিল না সঙ্গে। বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। ছুটে রাস্তা পেরোতে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। ওর মা ব্যাঙ্কে এসেছিল। ঘটনার পর ৫০-৬০ জন এসেছে। কিন্তু মায়ের দেখা পাওয়া যায়নি। পরে মা আসেন। আমি কোলে তুলে মেডিক্যাল কলেজে নিয়ে আসি। চিকিৎসকরা খুবই চেষ্টা করেছেন।''

তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর: পুলিশ সূত্রে খবর, নওদার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। পিঁপড়েখালির কাছে ৬ বছরের হাসিমকে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত অবস্থায় শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) নিয়ে আসেন সাংসদ। কিন্তু, ৩ ঘণ্টা ধরে চিকিৎসকদের চেষ্টার পরও, বাঁচানো যায়নি। কিন্তু, সাংসদের গাড়ি বলে কি এভাবে দ্রুত গতিতে চালানো যায়? প্রশ্ন তুলেছে, মৃত শিশুর পরিবার। সন্তান হারানোর যন্ত্রণার শোকে পাথর বাবা-মা। একরত্তি নেই, এখনও মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। দফায় দফায় কান্নার রোল। তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত শিশুর বাবা বলেন, "MP মেরে ফেলল আমার ছেলেকে। আমার ছেলেটাকে মেরে দিল।'' এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার দুপুরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল বছর ছয়েকের ছোট্ট ছেলেটা। কাজের জন্য মা ব্যাঙ্কের ভিতরে যাওয়ায়, বাইরেই অপেক্ষা করছিল, খেলছিল। তারপর রাস্তা পেরোনোর সময়, দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কা। আর এরপরই সব শেষ। এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, “মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে।’’ শাসক দলের সাংসদ বলেই কি গাড়ির বেপরোয়া গতি? প্রশ্ন বিরোধীদের। মুর্শিদাবাদ দক্ষিণের বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, “তৃণমূল যা খুশি করছে। তৃণমূল নেতা বলে কি সব কিছু করতে পারে। যেমন পারছে গাড়ি চালাচ্ছে।

আরও পড়ুন: Madan Mitra: "এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়?' বিস্ফোরক মদন

 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget