এক্সপ্লোর

Howrah Shibpur TMC-BJP Chaos: পুরভোট ঘোষণা হতেই অশান্তি, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গেরুয়া শিবিরের দাবি, গতকাল প্রকাশ্যে হাওড়া পুর-এলাকার (Howra Municipality) উন্নয়ন নিয়ে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি কর্মী (bjp)। তার জেরেই হামলা বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া: পুরভোটের (Municipality Vote) দিন ঘোষণার পর, হাওড়ার শিবপুরে (Shibpur) বিজেপি (BJP) যুব মোর্চা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে কথা বলার নাম করে (BJP) বিজেপি যুব মোর্চা কর্মীকে ডেকে বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মী। মারধরে মাথা ফেটে যায়। শিবপুর থানায় (Shibpur Police Station) অভিযোগ দায়ের হয়েছে ।

গেরুয়া শিবিরের দাবি, গতকাল প্রকাশ্যে হাওড়া পুর-এলাকার (Howra Municipality) উন্নয়ন নিয়ে তৃণমূলের সমালোচনা করেন বিজেপি কর্মী (bjp)। তার জেরেই হামলা বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, অভিযুক্ত বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। 

উল্লেখ্য, রাজ্যে পুরভোটের  (Tripura Civic Polls) আগে  তৃণমূল কংগ্রেসকে (TMC) হুমকি (Threat) ত্রিপুরার বিজেপি (BJP) বিধায়ক সুরজিত্‍ দত্তের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি দেওয়া হল বলে অভিযোগ। ত্রিপুরার বিজেপি বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে,‘তৃণমূলকে এতটুকু জমি ছাড়া যাবে না। ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে।আমি তোমাদের জন্য করি, তোমরাও কর। কাউকে ক্ষমা করা যাবে না। প্রার্থীকে যেখানে দেখবি, তাড়া করবি।’

এভাবেই তৃণমূলকে হুমকি দিয়েছেন ত্রিপুরার (Tripura) বিজেপি বিধায়ক সুরজিত্‍ দত্ত। ত্রিপুরার বিজেপি বিধায়কের (BJP MLA) হুমকির ভিডিও ভাইরাল। তবে ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  তিনি বলেছেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্য প্ররোচনা ছড়াবে। এ ধরনের বক্তব্য সুপ্রিম কোর্টের অবমাননা। কারণ, আদালত অবাধ ও সচ্ছ্ব ভোটের নির্দেশ দিয়েছে। এই ঘটনা থেকে প্রমাণিত ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। দলের কর্মীরা আত্মবিশ্বাসী।  বিষয়টি আদালতের গোচরে আনা হবে। 

সেরা শিরোনাম

North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget