এক্সপ্লোর

CPM Faced Resistance:জয়নগরের পর জয়পুর, ফের সিপিএমের প্রতিনিধিদলকে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

CPM In Purulia:জয়নগরের পর জয়পুর। দক্ষিণ ২৪ পরগনার পর পুরুলিয়া। ফের সিপিএমের প্রতিনিধি দলকে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

পুরুলিয়া: জয়নগরের পর জয়পুর। দক্ষিণ ২৪ পরগনার পর পুরুলিয়া (Purulia News)। ফের সিপিএমের প্রতিনিধি (CPM representatives Faced Resistance) দলকে বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর শিল্পতালুকের পাঁচিল তোলা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার জয়পুর। ওই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ (Police Arrest 13 People In Purulia  News)। অভিযোগ, আজ জয়পুরের অঘোরপুর গ্রামে যেতে গেলে সিপিএমের প্রতিনিধি দলকে বাধা দেয় প্রশাসন।  

প্রেক্ষাপট...
দিনদুয়েক আগেই পুরুলিয়ার জয়পুরে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। জমি অধিগ্রহণের প্রতিবাদে ধৃত গ্রামবাসীদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বাধা দিয়েছে পুলিশ, এমনই শোনা গিয়েছিল সে দিন। জয়পুরের গ্রামে ঢোকার আগে গার্ডরেল দিয়ে আইএসএফ বিধায়ককে আটকানো হয় বলে খবর। পুলিশের সঙ্গে প্রথমে আইএসএফ বিধায়কের বচসা বাধে। বাধা পেয়ে ব্যারিকেডের সামনেই বসে পড়েন নৌশাদ সিদ্দিকি। তবে শুধু পুরুলিয়া নয়। জয়নগরের ঘটনাতেও এক অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। 

জয়নগরে এক ছবি...
জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের অভিযোগ ওঠার পর থেকে তুলকালাম শুরু হয়। অভিযোগ, পাল্টা হিসেবে দলুয়াখাকি গ্রামে বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় নির্মম ভাবে। সেই ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০টি পরিবার ঘরছাড়া হয়েছিল বলে সিপিএম সূত্রে খবর। তাঁরা দলীয় দফতরে আশ্রয় নিয়েছিলেন। ঘটনার পরদিন, সেই ঘরছাড়া গ্রামবাসীদের বাড়ি ফিরিয়ে দেবেন বলেই সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো বর্ষীয়ান সিপিএম নেতারা এসেছিলেন। কিন্তু অভিযোগ, সিপিএম নেতারা গ্রামের ভিতর গেলে অশান্তি হতে পারে এই যুক্তিতে সুজনদের আটকে দেওয়া হয়। এতেই শেষ নয়। ওই টানাপড়েনের পর, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তাঁকেও একই বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে, ভাঙড়ের বিধায়ক পুলিশ আধিকারিকদের বলছেন, যে আইনের জোরে তাঁকে আটকানো হচ্ছে, সেই আইনি কাগজ দেখানো হোক। সে রকম কোনও কাগজ পুলিশের তরফে দেখানো না হলেও নৌশাদকে ভিতরে যেতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ। এর মধ্যেই তৃণমূল কর্মীরা নৌশাদকে 'গো ব্যাক' স্লোগান দেয় বলে শোনা যায়।

আরও পড়ুন:ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ হাইকোর্টের

      

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget