এক্সপ্লোর

Odisha Train Accident: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জের, এবার রেলকর্মীদের কাউন্সেলিং করার পরিকল্পনা

বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পর, রেলের কর্মীদের অতিরিক্ত কাজের প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ ওঠে, কর্মী কম থাকায় চাপ বাড়ছে অন্যদের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে (Odisha Train Accident) ভয়াবহ দুর্ঘটনার পর, এবার সমস্ত স্টেশন ম্য়ানেজার, সেকশন কন্ট্রোলার ও পয়েন্টসম্য়ানদের কাউন্সেলিং করার পরিকল্পনা।

কাউন্সেলিংয়ের পরিকল্পনা: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হাজারেরও বেশি যাত্রী।এনিয়ে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, তখন সামনে এসেছে Comptroller and Auditor General বা CAG-র চাঞ্চল্য়কর রিপোর্ট। যা থেকেই রেলে কর্মীর অভাবের বিষয়টিও সামনে আসে। বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পর, রেলের কর্মীদের অতিরিক্ত কাজের প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ ওঠে, কর্মী কম থাকায় চাপ বাড়ছে অন্যদের। এই অবস্থায় নিয়ম করে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই রিপোর্টে ট্রেন লাইনচ্যুত হওয়া নিয়ে, মাস ছয়েক আগেই কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা হয়েছিল। ২০২২-এর ডিসেম্বরে এই রিপোর্টে বলা হয়,২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত, ৪ বছরে সারা দেশে ২ হাজার ১৮টি ট্রেন দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৩৯২টি ক্ষেত্রে ট্রেন লাইনচ্যুত হয়েছে।CAG-এর রিপোর্টে আরও বলা হয়,৮৬ শতাংশ ট্রেন বেলাইন হওয়ার পিছনে কারণ ছিল, পয়েন্ট সেটিংয়ের ত্রুটি-সহ অন্য সমস্যা। ট্রেন লাইনচ্যুত হওয়ার পিছনে রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করা হয় CAG-র রিপোর্টে। আর, এখানেই রেলে কর্মীর অভাবের বিষয়টিও সামনে আসে।

সম্প্রতি প্রশ্নের উত্তরে রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, রেলের সিগন্যালিং, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রাফিক এবং পরিবহণ বিভাগে ৭৭ হাজারের বেশি পদ খালি রয়েছে। টেলিকমিউনিকেশন বিভাগে খালি রয়েছে প্রায় ১৫ হাজার পদ। ট্রাফিক এবং পরিবহণ বিভাগে খালি রয়েছে ৬২ হাজারের বেশি পদ। সারা দেশে রেলের বিভিন্ন জোন মিলিয়ে, ৩ লক্ষ ১২ হাজারের বেশি পদ খালি রয়েছে।  এর মধ্যে সব থেকে বেশি পদ খালি রয়েছে নর্দার্ন জোনে। চলতি বছরের পয়লা জানুয়ারিতে নর্দার্ন জোনে ৩৯ হাজারের বেশি পদ খালি রয়েছে।  এরপরই রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। পদ খালি রয়েছে ৩০ হাজার ৭৮৫টি। পদ খালির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন রেলওয়ে। যার মধ্যে পড়ে শিয়ালদা ডিভিশনও। এই ইস্টার্ন রেলওয়েতে ৩০ হাজার ৭৩৫টি পদ খালি রয়েছে। যে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে এটি পড়ে রেলের সাউথ ইস্টার্ন রেলওয়েতে। এখানে, পদ খালি রয়েছে প্রায় ১৮ হাজার। তার মধ্যে, দেড়শোটি গেজেটেড পদ খালি। CAG রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট দুর্ঘটনার ৬৩ শতাংশ রিপোর্ট জমা পড়েছে।

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

সেরা শিরোনাম

Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget