এক্সপ্লোর

Agitation in New Jalpaiguri: ভোগান্তির প্রতিবাদে রাস্তা অবরোধ নিউ জলপাইগুড়িতে

Road Blockade in New Jalpaiguri: বৃষ্টির জমা জলের ভোগান্তি কমাতে কী করছে পুরসভা? প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: বৃষ্টি হয়েছে দিনপাঁচেক আগে। কিন্তু এলাকার ছবি দেখে সে কথা বোঝার উপায় নেই। ভয়ঙ্কর দুর্দশায় দিন কাটছে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কী করছে পুরসভা? কেন বার বার আর্জি জানিয়েও পাশে পাওয়া যাচ্ছে না কাউন্সিলরকে? প্রতিবাদে ভক্তিনগর মেন রোড অবরোধ করলেন ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

ক্ষোভে অবরোধ:
আজ প্রায় ঘণ্টাদুয়েক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকদের আসতে হয়। শেষমেশ বিক্ষোভ উঠেছে। তবে পুরসভার ৪ নম্বর ব্যরোর চেয়ারম্যান জয়ন্ত সাহাকে আশ্বাস দিতে হয়, আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই ফুলেশ্বরী নদী সংস্কারের কাজ শুরু হবে। 
বিক্ষোভকারীদের দাবি, ফুলেশ্বরী নদীর সংস্কার না হওয়ার ফলেই তাঁদের এই দুর্গতি। গত সোমবার তুমুল বর্ষণে শিলিগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, ওই দিন বৃষ্টির পরিমাণ ছিল ১৭৫ মিলিমিটার। তার পর থেকে ভোগান্তি চরমে। বিশেষত ৩৫ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার মানুষ। নিত্য প্রয়োজনীয় বহু জিনিস ভেসে গিয়েছে। বাসিন্দাদের খেদ, বিষয়টি নিয়ে বার বার ৩৫ নম্বর বরোর কাউন্সিলর শম্পা নন্দীর সাহায্য চেয়েছিলেন তাঁরা। কিন্তু তিনি পাশে দাঁড়াননি। অবশেষে বিক্ষোভ। 
শম্পা নন্দীর যুক্তি, তিনি পুরসভাকে এলাকার পরিস্থিতি জানিয়েছিলেন। সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নিতেও আর্জি জানান। কিন্তু পুরসভার তরফে কিছু করা হয়নি। এহেন পরিস্থিতিতে তাঁর আর কিছু করার ছিল না। 

নদী সংস্কারের অভাবেই ভোগান্তি:
প্রসঙ্গত, বর্ষার বৃষ্টিতে জল জমার ঘটনা নতুন নয়। তবে যে এলাকায় এবার দুর্ভোগ দেখা দিয়েছে সেখানে আগে কখনও জল জমেনি। অপেক্ষাকৃত উঁচু এলাকা বলেই সেটির পরিচিতি। এবার তা হলে কী হল? স্থানীয়দের বক্তব্য, ফুলেশ্বরী নদীর সংস্কারের অভাবেই এই ভোগান্তি। আজকের পর সমস্যা মিটবে কি? উত্তরের অপেক্ষায় অনেকে।  

আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা, রয়েছে বজ্রপাতের পূর্বাভাসও 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget