এক্সপ্লোর

AIIMS Job Controversy : এইমসে নিয়োগ দুর্নীতিতে ভবানীভবনে CID তলবে গড়হাজির চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূ, চাইলেন সময়

West Bengal News : কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ। হাজিরার জন্য, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ CID’র কাছে ১০ দিন সময় চেয়েছেন বলে সূত্রের খবর।

আবির দত্ত, সুজিত মণ্ডল ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী AIIMS’এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে। অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID।

তলবে গড়হাজির

শুক্রবার চাকদার বিজেপি বিধায়কর পুত্রবধূকে ভবানীভবনে তলব করে CID। কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, CID’র কাছে ই-মেল করে তিনি বিশেষ কারণে আসতে না পারার কথা বলে, ১০ দিন সময় চেয়েছেন। সোমবার তলব করা হয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।

বিতর্কের সূত্রপাত

বিজেপি’র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় ৬ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠান। যেখানে, তিনি দাবি করেন, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন। এরপরই, মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে, বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের নামে FIR হয়। পরে, কল্যাণী থানার থেকে তদন্তভার নেয় CID।

ভবানীভবনে তলব

সূত্রের খবর, এরপরই, শুক্রবার ভবানীভবনে তলব করা হয়, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে। সোমবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে তলব করা হয়েছে। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।

CID সূত্রে খবর, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে ফের তলব করা হতে পারে। প্রয়োজনে, দু’জনকেই বাড়ি গিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ। সকাল থেকেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের মোবাইল ফোন বন্ধ ছিল। বাড়ির সামনে বিজেপি বিধায়কের গাড়ি দাঁড়িয়ে থাকলেও ডাকাডাকি করে কারোর সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- রাজ্যে ফের কি বিষমদের জেরে মৃত্যু? ঝলকে আগের মর্মান্তিক ঘটনাগুলো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget