এক্সপ্লোর

Akhil Giri Bomb Threat : 'বম্ব চার্জ করে দেব …৫ মিনিটে বুঝিয়ে দেব' এবার দলের লোকদেরই হুমকি অখিল গিরির

দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি দিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল!

মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে দলের চাপে শেষমেশ মন্ত্রিত্ব ছাড়েন অখিল গিরি। এবার দলেরই একাংশকে বিধায়ক অখিল দিলেন বোমা মারার হুমকি। মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলকর্মী খুন ঘিরে যখন তোলপাড় রাজ্য়, তখনই কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি দিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! পাল্টা আবার দলীয় বিধায়ককে লক্ষ্য় করে চোর-চোর স্লোগান দিল দলেরই একাংশ, যারা জেলারই আরেক তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামী বলে পরিচিত। কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল! 

কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল! ১০৮ আসনের কাঁথি সমবায় ব্য়াঙ্কে ১০১টি আসন পেয়ে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য়ে থেকেই ১৫ জন বসবেন ডিরেক্টর পদে। কিন্তু ডিরেক্টর নির্বাচন কীভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে মতানৈক্য। ডিরেক্টরের দৌড়ে মনোনয়ন জমা দেওয়ার মাঝেই সোমবার দলের তরফে ১৫ জন নতুন ডিরেক্টরের তালিকা প্রকাশ করা হয়। এমনকী এই তালিকা অমান্য় করলে ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর মাঝেই মঙ্গলবার ফের মনোনয়ন জমা দেন আরও ১১ জন তৃণমূল সমর্থিত বিজয়ী সদস্য়।  মঙ্গলবার এনিয়ে পরিস্থিতি তেতে ওঠে।

বুধবার অখিল গিরি যখন কাঁথি পোস্ট অফিস মোড়ের সামনে দাঁড়িয়ে, তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অখিল গিরিকে দেখে চিৎকার করতে থাকে পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীরা। 'চোর, চোর' বলে চিৎকার করা শুরু হয়।  'এই চোর...এই চোর...এই চোর...' এতেই মেজাজ হারান প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! দলের আরেক বিধায়কের অনুগামীদের উদ্দেশেই হুমকি দেন, 'বম্ব চার্জ করে দেব। …পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…'  

আগেও মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন এই বিধায়ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম হন তিনি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে 'কুরুচিকর' কথা বলে নিন্দিত হন তিনি। গত বছরই মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে আসে তাঁর নাম। আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ গিরি  মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবার আলোচনার কেন্দ্রে গিরি, এবার নিশানা করলেন নিজের দলকেই। দল কি এবার এই স্থানীয় কোন্দল থামাতে পারবে? 

আরও পড়ুন : SSC মামলার শুনানিতে আজ কী বলবেন দেশের প্রধান বিচারপতি?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget