এক্সপ্লোর

Al Qaeda Terrorist :বাড়ির ছেলে সন্দেহভাজন আল কায়দা জঙ্গি! অবিশ্বাসের ঘোর আরামবাগ-গঙ্গারামপুরের পরিবার-প্রতিবেশীদের

STF : হুগলির আরামবাগে বাড়ি ধৃত কাজি এহসানউল্লার। অপর ধৃত আব্দুর রাকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর।

সমীরণ পাল, মোহন দাস ও চঞ্চল মজুমদার, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার শাসন থেকে ২ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে STF। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের বাড়ি হুগলির আরামবাগ ও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। পরিচিত যুবকদের জঙ্গি যোগ বিশ্বাস হচ্ছে না পাড়া-প্রতিবেশীদের।

আল কায়দা জঙ্গি সন্দেহে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন। গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভারত-বিরোধী নথি, লিফলেট। বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার শাসনে বুধবার অভিযান চালায় STF। তাদের কাছে আগে থেকেই খবর ছিল, বুধবার শাসনের খড়িবাড়ি এলাকার এক গ্রামে আসছেন আব্দুর রকিব সরকার ও কাজি এহসানউল্লা নামে ২ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। সেইমতো ফাঁদ পাতে এসটিএফ। গ্রামে আসতেই গ্রেফতার করা হয় তাঁদেরকে।

পুলিশ সূত্রে দাবি, ধৃত ২ জন ভারতীয় উপমহাদেশে আল কায়দার সংগঠনের সক্রিয় কর্মী। বাংলাদেশেও তাঁদের অবাধ যাতায়াত ছিল। তবে ধৃতদের জঙ্গি যোগের কথা বিশ্বাসই করতে পারছেন না পরিবারের সদস্য থেকে পাড়া-প্রতিবেশীরা। হুগলির আরামবাগে বাড়ি কাজি এহসানউল্লার। পরিবারের দাবি, তাঁরা জানতে,  কলকাতায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাবেচার কাজ করতেন এহসানউল্লা। ধৃতের মা ফরিদা বেগম বলেছেন, 'আজ সকালেই শুনলাম। কিছু বুঝতে পারছি না। পাঁচ বছর আগে বিয়ে করেছে। এর সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে না।' ধৃত এহসানউল্লার আত্মীয় কাজি ফাইজুল ইসলাম বলেছেন, 'কোন মাদ্রাসায় পড়ত, তা বলতে পারব না। গাড়ি কেনাবেচার ব্যবসা করে, এটাই জানতাম।'

আব্দুর রাকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। তিনি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহারের বিভিন্ন বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ইদানীং ছিলেন কলকাতায়। ধৃতের বাবা রফিউদ্দিন সরকার বলেছেন, 'আমরা হতবাক। মানতে পারছি না। আমার ছেলে নম্র, ভদ্র। মাদ্রাসায় শিক্ষকতা করে। আমরা আইনি লড়াইয়ের পথে যাব।' পরিবার সূত্রে দাবি, রাকিব অল্প বয়েসেই গ্রাম ছাড়েন। লখনউয়ের এক মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তারপর শুরু করেন বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা।  

পুলিশ সূত্রে খবর, আব্দুর রাকিব সরকারের নামে গঙ্গারামপুর থানায় অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে ২টি মামলা রয়েছে। 

আরও পড়ুন- শুভেন্দু, সেলিম সহ ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget