এক্সপ্লোর

Aliah University Update: "যাদবপুরে ফিরতে চাই," কান্নায় ভেঙে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

তিনি জানালেন, এত অপমানের পর আর  আলিয়ার উপাচার্য পদে নয়, ফিরতে চান যাদবপুর বিশ্ববদ্যালয়ে। তাঁর এই ইচ্ছের কথা তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জানিয়েছেন বলে দাবি আলিয়ার উপাচার্যের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হেনস্থার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্য মহম্মদ আলি। তিনি জানালেন, এত অপমানের পর আর আলিয়ার উপাচার্য পদে নয়, ফিরতে চান যাদবপুর বিশ্ববদ্যালয়ে (Jadavpur Univeristy)। তাঁর এই ইচ্ছের কথা তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জানিয়েছেন বলে দাবি আলিয়ার উপাচার্যের। সেই সঙ্গে তিনি জানান, যা ঘটেছে তা জানাবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ও আচার্য রাজ্যপালকে (Jagdeep Dhankhar)।

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, "শিক্ষক হিসেবে আমি ভীষণভাবে লজ্জিত এবং আতঙ্কিত।“ উপাচার্যে জানালেন, ঘটনার দিন বেরোনোর সময় গেটের কয়েকজন ছাত্র এসে তাঁকে বাধা দেয়।  মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষকের। তিনি বলেন, "নিরাপত্তারক্ষীকে বলি দরজায় তালা দিয়ে রাখতে যাতে ওরা ঢুকতে না পারে। নিরাপত্তারক্ষীকেও কার্যত চাপ দিয়ে দরজা খোলায় ওরা। কিছুক্ষণের জন্য বোর্ড রুমে গিয়ে বসে ছিলাম। এমনভাবে ওরা ধাক্কা মারছিল, অশালীন ভাষা ব্যবহার করছিল ফলে বাধ্য হয়ে  আবার নিজের ঘরে চলে আসি। অসহায় লাগছিল, দমবন্ধ হয়ে আসছিল।''

কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উপাচার্য। তিনি বলেন, "একজন শিক্ষক হিসেবে ব্যর্থ বলে মনে হচ্ছিল। ঢোকার আগের মুহূর্তে পুলিশকে ফোন করে জানিয়েছিলাম। প্রথম থেকেই ভীষণভাবে দাপুটে নেতা বলে দাবি করে। কোথা থেকে এত সাহস পায় জানি না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আর ফিরে যেতে চাই না। সুরক্ষিত মনে হচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চাই।''

এদিকে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডবের ঘটনায় আজ একটি অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা। তাঁদের দাবি, ওই অডিও টেপে যে দু’জনের কথোপকথন শোনা গেছে, তাঁদের একজন বর্তমান ও একজন প্রাক্তন ছাত্র। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পড়ুয়াদের দাবি, দু’জনের কথোপকথনে স্পষ্ট, উপাচার্যকে অপদস্থ করে কীভাবে বিতাড়ণ করা যায়, সেই পরিকল্পনাই করা হচ্ছিল।  পড়ুয়াদের অভিযোগ, অডিও ক্লিপে জিম নওয়াজ নামে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেছে, তিনি কতটা ক্ষমতা ধরেন ও তিনি শাসক দলের কতটা ঘনিষ্ঠ, সে বিষয়টি ফুটে উঠেছে।   আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট ও বহিষ্কৃত ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের তাণ্ডবের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক।  তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: SSC Case Update: এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের সিবিআই অফিসে যেতে নির্দেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget