এক্সপ্লোর

Free Cold Water:ফ্রিজ কিনে রেখেছেন রাস্তায়, পথচারীদের তেষ্টা মেটাতে উদ্যোগী তৌসিফ

যে কাজ নিয়ে আজ এত হই হই কাণ্ড। তা নিয়েই হাসির খোরাক হতে হয়েছিল তৌসিফকে। 'অনেকই আমার কাজ নিয়ে ঠাট্টা করেছে, হেসেছে, পাবলিসিটি স্টান্ট বলেও তোপের মুখে পড়তে হয়েছে বহুবার।' তবু পিছ পা হয়নি তৌসিফ

প্রিয়াঙ্কা দত্ত, কলকাতা: তৌসিফ রহমানের (Mohammad Tauseef Rahman) অবাক জলপানের গল্প। যা হইচই ফেলে দিয়েছে শহরে। বৃষ্টির ছিঁটেফোঁটা রেশের দেখা মিললেও এখনও প্রচণ্ড গরমে যখন পুড়ছে গোটা রাজ্য, ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রা। ঠিক তখনই কার্যত ফেরেস্তা হয়ে এলাকাবাসীর তৃষ্ণা নিবারণে হাজির বছর ২৯-এর যুবক। 

৩০/৭ আলিমুদ্দিন স্ট্রিটের (Alimuddin Street) মহঃ তৌসিফ রহমান। বিনামূল্যে ঠান্ডা জল বিতরণ করে সংবাদের শিরোনামে সে। রাস্তার পাশে রাখা ফ্রিজ। যা থেকে ইচ্ছে মতো পিপাসা মিটিয়ে নিতে পারবেন পথ চলতি মানুষ। ফ্রিজ বা ঠান্ডা জলের সামর্থ্য নেই যাঁদের তাঁরাও গলা ভিজিয়ে নিতে পারবেন অনায়াসেই। এই জল তাঁদের প্রত্যেকের জন্য।

এই প্রচণ্ড দাবহাদের সময়ে পথচলতি মানুষের তৃষ্ণা মেটানোর পরিকল্পনা দেয় তৌসিফেরই (Mohammad Tauseef Rahman) এক বন্ধু। যেমন ভাবনা, তেমন কাজ। কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত ব্যবস্থা করে ফেলে তৌসিফ। আনা হয় ফ্রিজ। নিজের বাড়ি থেকেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন তিনি। আর এর পরেই তৌসিফের রুটিনে যোগ হয় আরও একটা নতুন কাজ। প্রতিদিন সকালে জলের বোতল কিনে ফ্রিজে রেখে দেন তিনি। শুরুটা তৌসিফ করলেও তাঁর পদক্ষেপে সামিল এলাকাবাসীও। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁরাও। নিজেদের বাড়ি থেকে আনা জল ভর্তি বোতল রেখে যান এলাকার বাসিন্দারাও। জল ফুরালেও ফের ভর্তিও হয় যায় সময় মতো। কেউ না কেউ ঠিক ফাঁকা জায়গা ভরে দেন সুযোগ বুঝে। আর দিনভর এভাবেই চলে এই কর্মকাণ্ড। 


Free Cold Water:ফ্রিজ কিনে রেখেছেন রাস্তায়, পথচারীদের তেষ্টা মেটাতে উদ্যোগী তৌসিফ
খোলা রাস্তায় বসানো ফ্রিজ। অথচ চুরির ভয় নেই, নষ্ট হওয়ারও আশঙ্কা নেই বিন্দুমাত্র। এও কি সম্ভব? তৌসিফ বলছেন, 'এলাকার মানুষ গরিব হতে পারেন, তবে লোভী নন।' তৌসিফের দৃঢ় বিশ্বাস সজ্ঞানে ফ্রিজের অনিষ্ট করবেন না কেউ বরং দায়িত্ব নিয়েই চলবে ফ্রিজের দেখভাল। যা নিজে থেকেই কাঁধে তুলে নিয়েছেন এলাকাবাসী।  আর এই বিশ্বাসের ওপরেই ভর করেই তো দিব্যি দাঁড়িয়ে থেকে অসহায় মানুষের তেষ্টা মেটাচ্ছে ফ্রিজটি। আর এতেই খুশি স্থানীয়রা। তৌসিফের এক কাজকে সাধুবাত জানিয়ে তাঁরাও যে সামিল হয়েছে এই কাজে। 

শুরু কীভাবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোমেই বিশ্বাসী বছর ২৯-এর  তৌসিফ রহমান। তাঁর কথায়, 'সবটাই শিখেছি বাবা-মায়ের থেকে। ছোট থেকেই মা কে দেখেছি অসহায় মানুষের পাশে থাকতে। আমাকেও এই শিক্ষাতেই বড় করেছেন। শিখিয়েছে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়।

ঠিক কবে থেকে সামাজিক কাজের শুরু এখন আর স্পষ্ট মনে করতে পারে না সে। তবে স্মৃতির পাতা হাতরে তৌসিফ বলতে থাকে, 'কখনও নিজের বাড়ির রেশন, চাল, ডাল, সবজি। কখনও জামা কাপড়, কখনও খাবার দিয়েছি। পরবর্তীকালে কখনও স্যানিটারি ন্যাপকিন বিলি, কখনও শৌচালয় তৈরি করে, কখনও ছোটদের পড়াশোনার ব্যবস্থা করার মতো একাধিক কাজ চলতেই থেকেছে। তৌসিফের কথায় আমি কিছুই করি না, 'পরিস্থিতিই আমায় যা করায় আমি সেটাই করি।'

Free Cold Water:ফ্রিজ কিনে রেখেছেন রাস্তায়, পথচারীদের তেষ্টা মেটাতে উদ্যোগী তৌসিফ

'দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে দু-পা ফেলিয়া', তৌসিফের বলছেন, 'মানুষের পাশে থাকতে দূরে গিয়ে হাজার হাজার টাকা খরচের প্রয়োজন নেই। সামান্য টাকা দিয়েই সাহায্যের হাত বাড়ানো সম্ভব। বাড়ির আশেপাশের অসহায় মানুষকে জল-খাবার-জামাকাপড় দিয়ে পাশে থাকা যায়।'

সবিলিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের ছবিটাই কেমন যেন বদলে গেছে হঠাৎ। এই ফ্রিজের জল খেয়েই রোজা ভাঙছেন মানুষ, কেউ আবার মন্দিরে যাওয়ার পথেই জলে গলা ভেজাচ্ছেন এই জলেই। স্কুল ফিরতি বাচ্চা থেকে বিশেষভাবে সক্ষম যুবক সকলেরই  তৃষ্ণা মেটাচ্ছে এই ফ্রিজ। আর ধর্ম-বর্ণ জাত-পাত মিলেমিশে একাকার হয়েছে ঠিক এইখানেই। 

তবে যে কাজ নিয়ে আজ এত হই হই কাণ্ড। তা নিয়েই হাসির খোরাক হতে হয়েছিল তৌসিফকে। 'অনেকই আমার কাজ নিয়ে ঠাট্টা করেছে, হেসেছে, পাবলিসিটি স্টান্ট বলেও তোপের মুখে পড়তে হয়েছে বহুবার।' তবু পিছ পা হয়নি তৌসিফ বরং আরও বৃহৎ পরিসরে ভাবছে সে। শুধু বিনামূল্যে ঠান্ডা জল নয়, ফুড ব্যাঙ্কের ভাবনাও রয়েছে তাঁর। তৌসিফের সিন্ধুসম গল্পে বিনামূল্যে ঠান্ডাজলের ফ্রিজ আর জলপানের গল্প বিন্দুমাত্র। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget