এক্সপ্লোর

Alipore Zoo: শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি, খোশমেজাজে বাঘ, বড়দিনে উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়

Christmas Crowd Alipore Zoo : বড়দিনের ছুটির সকালে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও।

কলকাতা: কলকাতাজুড়ে উৎসবের আবহ। বড়দিনে উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। সোমবার সকাল থেকেই টিকিটের লম্বা লাইন। কচিকাঁচাদের নিয়ে হাজির রাজ্যবাসী। শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি, খোশমেজাজে বাঘও। 

বড়দিনের ছুটির সকালে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। পশু-পাখিদের খাঁচার সামনে উঁকিঝুঁকি। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। বড়দিনে জন সমাগম সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অপরদিকে, সকাল থেকে জমজমাট নিক্কো পার্ক। রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে।

এদিকে গতকাল থেকেই শীতের পোশাক পরে ঘুরতে বের হলেও, কার্যত বাইরে বেরিয়ে সোয়েটার, জ্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পর্যটকদের। হাওয়া অফিস সূত্রে খবর, কিছুটা দুর্বল হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

অপরদিকে, সম্প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি আনা হয়েছে কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)।  ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে নিয়ে আসা হয় তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদাকে। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।

ইতিমধ্যে কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। ওদের আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 

আরও পড়ুন, বড়দিনের ভোররাতে দুর্গাপুরে গ্যাস লিক করে জোড়া মৃত্যু, অসুস্থ ৬ 

কোচবিহার জেলার তুফানগঞ্জের রসিকবিল মিনি জু এই শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মিনি জুতে রয়েছে একাধিক পশু পাখি। এতদিন রিমঝিম ও গড়িমা এই দুই চিতা বাঘ একাই ছিল মিনি জুতে।এবার তাদের পুরুষ সঙ্গী এসে যাওয়ায় পর্যটকদের কাছে যথেষ্টই আকর্ষণ বাড়বে এই রসিকবিলের।

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget