এক্সপ্লোর

Alipurduar News: বিজেপির নতুন জেলা কমিটিতে নাম দলত্যাগী নেতার! আইনি নোটিশের হুঁশিয়ারি 

Alipurduar Political News: তাঁর দাবি, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন জেলা কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে। তবে এ ব্যাপারে গেরুয়া শিবির বলেছে, তাঁর দলত্যাগের বিষয়টি জানা ছিল না।


অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ার (Alipurduar) নতুন জেলা কমিটি (BJP District Committee)  নিয়ে অস্বস্তিতে বিজেপি।     ৭ মাস আগে দলত্যাগী নেতার নাম দেখা গেল বিজেপির নতুন জেলা কমিটিতে ।  আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটিতে সহ-সভাপতি ভাস্কর দে-র (Bhaskar Dey) নাম থাকা নিয়ে বিতর্ক। ওই নেতা বলেছেন, তিনি বেশ কয়েকমাস আগেই দল ছেড়েছিলেন। ভাস্কর দে বলেছেন,  গত  বছরের জুনে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দলত্যাগ করেছিলেন তিনি। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন জেলা কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে। তবে এ ব্যাপারে গেরুয়া শিবির বলেছে, তাঁর দলত্যাগের বিষয়টি জানা ছিল না। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 

গত বছরের জুন মাসে বিভিন্ন অভিযোগে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ত্যাগ করেছিলেন ভাস্কর দে । অথচ নব-ঘোষিত বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী ওই বিজেপি নেতার নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে । ক্ষুব্ধ  দলত্যাগী নেতার আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন।

জানা গিয়েছে, গতকাল বুধবার আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটি ঘোষিত হয়। দেখা যায়, জেলা সভাপতির স্বাক্ষরসহ জেলার সেই ২৫ জনের কমেটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দলত্যাগী প্রাপ্তন বিজেপি নেতা ভাস্কর দে। ভাস্কর দে-র অভিযোগ, দার্জিলিং জেলা পর্যবেক্ষক থাকাকালীন গত ২২-শে জুন ২০২১ তিনি ই-মেল করে বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দলত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। পাশাপাশি প্রেস বিবৃতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেনও বলে দাবি তাঁর। বর্তমানে বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।  অথচ প্রায় সাত মাস পর হঠাৎ করেই নতুন জেলা কমিটিতে ফোন নম্বরসহ তার নাম থাকায় তিনি হতবাক এবং ক্ষুব্ধ। ভাস্কর দে বলেছেন,  বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনেপ্রানে সমর্থনও করেন। ফলে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়েছেন পেশায় আইনজীবী দলত্যাগী এই বিজেপি নেতা। তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব তাঁকে কাটো করে দেখাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছেন। 

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলেছে, বিজেপি যে দেউলিয়া, এই ঘটনা তারই প্রমাণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget