এক্সপ্লোর

Alipurduar : কেন্দ্রের পাঠানো চাল-গম বিলি করছে রাজ্য সরকার, অভিযোগ তুলে আলিপুরদুয়ারে প্রচারে নামছে বিজেপি

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় পাঠানো চাল-গম দুয়ারে রেশন প্রকল্পের নামে বিলি করে কৃতিত্ব নিতে চাইছে রাজ্য সরকার। এই অভিযোগে প্রচারে নামছে বিজেপি।

অরিন্দম সেন ও কমলকৃষ্ণ দে, আলিপুরদুয়ার ও বর্ধমান : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় পাঠানো চাল-গম দুয়ারে রেশন প্রকল্পের নামে বিলি করে কৃতিত্ব নিতে চাইছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে ১৬ সেপ্টেম্বর থেকে আলিপুরদুয়ারে প্রচার কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধী দল, বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি খাদ্যমন্ত্রীর।

ফের ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বঙ্গজয়ের হ্যাটট্রিকের পর জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে। রাজ্যের এই প্রকল্পের বিরুদ্ধেই এবার আলিপুরদুয়ারে কোমর বেঁধে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির। 

জেলা বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল-গম রেশনে দিয়ে কৃতিত্ব দাবি করছে রাজ্য সরকার। এরই বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর থেকে জেলা জুড়ে ব্যাগ, লিফলেট ও স্টিকার বিলি করে প্রচার কর্মসূচি শুরু করছে তারা।

আলিপুরদুয়ার বিজেপির আহ্বায়ক ভূষণ মোদক বলেন, তৃণমূল কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের নামে চালাচ্ছে। আমরা এলাকায় গিয়ে গিয়ে এর বিরুদ্ধে প্রচার করব। মানুষের কাছে সত্য উদঘাটন করব। ১৬ তারিখ থেকে আমরা এই কাজে নামব। এটাকে দুয়ারে রেশনের কাউন্টার বললেও বলতে পারেন।

বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের প্রচার করছে বিজেপি, পাল্টা দাবি করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা রথীন ঘোষ বলেন, কেন্দ্র শুধুমাত্র করোনাকালে এই রেশন দিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় এই প্রকল্পে নভেম্বর মাস পর্যন্ত ৫ কেজি খাদ্য সামগ্রী পাওয়া যাবে। যাঁদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে কার্ড আছে তাঁরাই এই সুবিধা পাবেন। কিন্তু রাজ্য সরকার বাছবিচার না করে সকলকে বিনামূল্যে রেশন দেয়। এছাড়া পরিযায়ী শ্রমিকদেরও বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

এদিকে দুয়ারে রেশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জেলায় জেলায় যাচ্ছেন খাদ্যমন্ত্রী। শনিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget