এক্সপ্লোর

Buxa Royal Bengal Tiger : বাঘ এখনও অধরা, বনবস্তির বাসিন্দাদের অন্যত্র সরানোর চিন্তা-ভাবনা

Buxa Royal Bengal Tiger : বাসিন্দাদের অন্যত্র সরানোর চিন্তা-ভাবনা চলছে। নায্য আর্থিক সাহায্য বা পুনর্বাসন পেলে, সরে যেতে আপত্তি নেই, বলছেন বাসিন্দারা।


রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : তিনি আছেন। শুক্রবার, একরাতে পর পর দু’বার বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে দেখা দিয়েছেন। ২৩ বছর পর আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার (Buxa) জঙ্গলে নিজের অস্তিত্বের জানান দেন বাঘমামা। 

ছবি পেলেও এখনও পর্যন্ত, বাঘটির (Royal Bengal Tiger) অবস্থান নিয়ে নিশ্চিত হতে পারেনি বন দফতর। এই পরিস্থিতিতে বক্সার জঙ্গল সংলগ্ন বস্তির বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বন দফতর। তাঁদের অন্যত্র সরানোরও ভাবনা-চিন্তা চলছে। 

প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পম্পা বস্তিতেই থাকেন শ্যাম, অ্যালবার্টদের মতো আরও অনেক পরিবার। বছর পাঁচেক আগে একবার প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছিল। বাঘের দেখা মেলায় তাঁদের অন্যত্র সরানোর ভাবনা-চিন্তা চলছে বলে, ইতিমধ্যেই জানতে পেরেছেন। তাঁরা বলছেন, নায্য আর্থিক সাহায্য বা পুনর্বাসন পেলে, সরে যেতে আপত্তি নেই। 

আরও পড়ুন:

নৌকায় হঠাৎ বাঘের হানায় ক্ষত-বিক্ষত মৎসজীবী, অবস্থা আশঙ্কাজনক

বক্সার পম্পা বস্তির বাসিন্দা শ্যাম ছেত্রী বলেন, ' রয়েল বেঙ্গল টাইগারের কথা শুনেছি, এখনও চোখে দেখিনি। দেশের স্বার্থে জায়গা ছাড়তে রাজি। কিন্তু রেডিমেড জায়গা দিতে হবে।  এখনকার মূল্য ১৫ লক্ষ টাকা দিলে ছেড়ে দেব'।  বাসিন্দা অ্যালবার্ট সাংমা বলেন, ' খুব ভালো খবর, এই এলাকার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রামবাসীদের নিয়ে আগে বৈঠক হয়েছিল, ১৫ লক্ষ টাকা করে দিতে হবে। শুনেছি মন্ত্রী আসবে তাঁর সঙ্গে কথা বলব, সহযোগিতা করব।' 

শুক্রবার রাতে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়া দু’টি ছবি।  একই বাঘের কি না তা জানার চেষ্টা চালাচ্ছে বনদফতর।

সম্প্রতি এলাকায় বার বার বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পরই বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। তাতেই ছবিতে ধরা দেন বাঘমামা।  এরপরই সতর্কতা জারি করেছে বন দফতর। বক্সায় আপাতত বন্ধ জঙ্গল সাফারি (Jungle Safari)। জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিট অফিসার, বন কর্মীদের পাঠানো হয়েছে বক্সায়। বাঘের সন্ধান পেতে চলছে কড়া নজরদারি। মঙ্গলবার কলকাতা থেকে গিয়েছে বন দফতরের আরও একটি দল।

 

প্রায় ২ যুগ পর বক্সায় বাঘের দেখা। বন দফতর সূত্রে খবর, এর আগে ১৯৯৮ সালে বাঘ দেখা গিয়েছিল বক্সার জঙ্গলে। তারপর আর দেখা মেলেনি।  এই পরিস্থিতিতে এখন বাঘের উপযুক্ত বাসস্থান তৈরি করতে উদ্যোগী বন দফতর।  

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget