এক্সপ্লোর

Alipurduar Dengue : আলিপুরদুয়ারে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, একজনের মৃত্যু

জমা জল ডেঙ্গির মশার আঁতুড়ঘর।  কয়েকদিনের বৃষ্টিতে সেই আঁতুড়ঘরের সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায়। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : করোনার দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে রাজ্য। তার মধ্যেই বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। করোনা আবহের মধ্যেই বৃষ্টির হাত ধরে ডেঙ্গির বিপদ চোখ রাঙাচ্ছে। জমা জল ডেঙ্গির মশার আঁতুড়ঘর।  কয়েকদিনের বৃষ্টিতে সেই আঁতুড়ঘরের সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায়। 

এবার ডেঙ্গিতে একজনের মৃত্যুর খবর মিলল উত্তরের আলিপুরদুয়ার থেকে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কালচিনির বাসিন্দা ষাট বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।  এডিস মশাবাহিত ভাইরাসে ৫টি ব্লকে আক্রান্ত হয়েছেন ৬ জন । 

ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রবণ জেলা বলে পরিচিত আলিপুরদুয়ার। জেলা প্রশাসন সূত্রে খবর, বছর দুয়েক আগে ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁতে উদ্বেগজনক হারে ছড়িয়েছিল ডেঙ্গি। বর্তমান পরিস্থিতিতে মশাবাহিত রোগ ঠেকাতে জেলা জুড়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। 

জমা জলের বিরুদ্ধে মাইকে চলছে সচেতনতা প্রচার। এলাকায় জ্বরে আক্রান্ত রোগীদের মাথাব্যথা, বমি, পেশিতে টান, গাঁটে ব্যথার মতো উপসর্গ থাকলে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।  এলাকা চিহ্নিত করে মশানাশক রাসায়নিক স্প্রে করা হচ্ছে প্রশাসনের তরফে।

সম্প্রতি কলকাতায় ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের ছবি প্রকাশ পেয়েছে পুরসভার তথ্যে। রাজধানীতে যখন ম্যালেরিয়া আতঙ্ক, উত্তরে তখন ডেঙ্গির অশনি সঙ্কেত। 

জুলাই মাসের শুরুতে, ভরা বর্ষায় যদিও দেখা যায়, উত্তর ২৪ পরগণায় গতবারের তুলনায় এবার ডেঙ্গির সংক্রমণ যথেষ্ট কম। গতবছরের মতো এবারও করোনা আবহে উত্তর ২৪ পরগনায় কিছু ডেঙ্গির কিছু কেস দেখা গিয়েছে।  তবে জেলা স্বাস্থ্য দফতর দাবি করছে, ২০১৯-২০-র তুলনায় এ বছরের ছবিটা অনেকটাই স্বস্তির। ২০১৯-এ উত্তর চব্বিশ পরগনায় ভয়ঙ্কর আকার নিয়েছিল ডেঙ্গি। সেবার গোটা জেলায় আক্রান্ত হয়েছিলেন ২০ হাজারের বেশি মানুষ। এবার আর থেকে অবস্থা অনেকটাই ভাল। ডেঙ্গির দাপট এই বছর কিছুটা কমায় একটু স্বস্তিতে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা।




 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget