এক্সপ্লোর

Alipurduar News: মাছ ধরতে বেরিয়ে বিপত্তি, ছিপড়া জঙ্গলে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত ১

Elephant Attack:আলিপুরদুয়ারের ছিপড়া জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটেছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সকাল সকাল মাছ ধরতে বেরিয়েছিলে। কিন্তু আর বাড়ি ফেরা হল না এক ব্যক্তির। হাতির হানায় বেঘোরে মারা গেলেন তিনি (Elephant Attack)। হাতির সামনে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

আলিপুরদুয়ারের ছিপড়া জঙ্গলে হাতির হানা

আলিপুরদুয়ারের (Alipurduar News) ছিপড়া জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম নারায়ণ ঘোষ। বয়স ৬২ বছর। পশ্চিম নারারথলি গ্রামের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার ভোরে গ্রামের অন্য কয়েক জনের সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়েছিলেন (Fiseherman Dead)। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইকেলে চেপে এগোচ্ছিলেন সকলে। জঙ্গলের পথ ধরে রায়ডাক নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। সেই সময় হাতির দল তাঁদের উপর একদল হাতি হামলা করে। 

আরও পড়ুন: BSF Molestation Allegation : ধৃত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ঘটনার পুনর্নির্মাণ

স্থানীয়রা জানিয়েছেন, নারায়ণের সঙ্গে আরও একজন হাতির দলের মুখে পড়েন। বাকিরা সাইকেল ঘুরিয়ে কোনও রকমে পালিয়ে আসেন ঘটনাস্থল থেকে। পরে জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয় ছিপড়া জঙ্গল থেকে। 

দলবেঁধে দু’জনের উপর চড়াও হয় হাতির দল

বিষয়টি জানাজানি হতেই জঙ্গলে ছুটে যান এলাকার মানুষ জন। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। তাঁর সঙ্গীর নাম সুভাষ বর্মন। তিনি গুরুতর জখম হন। আলিপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি।

মামাভাগিনায় স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ

অন্য দিকে, উত্তর ২৪ পরগনার মামাভাগিনায় স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ১৯টি সোনার বিস্কুট-ও বাজেয়াপ্ত করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ ২ কেজি ২১৬ গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালান। তাতেই সাফল্য মেলে বলে খবর। স্প্রে মেশিনের মধ্যে লুকিয়ে পাচার করা সোনার ১৯টি বিস্কুট উদ্ধার হয়। এই বিস্কুটগুলি স্প্রে মেশিনে লুকিয়ে নিয়ে এসেছিল এক বাংলাদেশি চোরাচালানকারী। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে বাংলাদেশে পালিয়ে যায় সে, জানা গিয়েছে এমনই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget