এক্সপ্লোর

Alipurduar News: শীতের হাত থেকে বাঁচতে গিয়ে মর্মান্তিক পরিণতি, আগুনে পুড়ে মৃত্যু ব্যক্তির

Alipurduar News Update: বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের বক্সা-ফিডার রোডের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শীতের হাত থেকে বাঁচতে গিয়ে আগুনে (Fire) পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা ঘটেছে গতকাল রাতে আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সা ফিডার রোডে। স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেলের ওভার ব্রিজের (Rail Over Bridge) দুই পিলারের মাঝের অংশে একটি ছোট কুঠুরির মতো জায়গায় ঘুমোচ্ছিলেন। সেই সময় পাশেই জড়ো করে রাখা দাহ্য সামগ্রীতে কোনওভাবে আগুন লেগে যায়। পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার হয় ওই ব্যক্তির দগ্ধ মৃতদেহ।

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের বক্সা-ফিডার রোডের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। আলিপুরদুয়ার দমকল সূত্রে খবর, বক্সা-ফিডার রোডের উপর অবস্থিত রেলের ওভার ব্রিজের নিচে মাটিতে স্তুপ করে রাখা দাহ্য সামগ্রীতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেতেই আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের মাঝেই দেখা যায় ওভার ব্রিজের জয়েন্টের নিচে দুই পিলারের মাঝে একটি অংশে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় রয়েছে এক ব্যাক্তি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলে পুলিশ উদ্ধার করে দগ্ধ মৃতদেহটি। ফায়ার ব্রিগেড সূত্রে খবর, স্তুপ করে রাখা ছিল সোফা জাতীয় আসবাবপত্রের সামগ্রী। মনে করা হচ্ছে তার মধ্যে থাকা ছোবা, রবার, রেক্সিন, স্পঞ্জ জাতীয় পদার্থের কারণেই আগুন ভয়াবহ আকার ধারন করে। যদিও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি ওখানে ছিলেন তা নিয়েও ধোঁয়াশা।

যদিও প্রাথমিকভাবে আলিপুরদুয়ার থানা পুলিশের অনুমান, ভবঘুরে ওই ব্যক্তি সম্ভবত শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতেই আশ্রয় নিয়েছিলেন সেখানে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। অপরদিকে ওভার ব্রিজের নিচে অবৈধভাবে সামগ্রী স্তুপ করা এবং অবৈধ দোকানদারির বিরুদ্ধে অভিযান করা হবে বলে দাবি করেন, আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক প্রসেনজিত কর।

আরও পড়ুন: South 24 Parganas: কুলতলির পর এবার গোসাবা, বাঘের পায়ের ছাপে আতঙ্ক গ্রামে

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget