এক্সপ্লোর

South 24 Parganas: কুলতলির পর এবার গোসাবা, বাঘের পায়ের ছাপে আতঙ্ক গ্রামে

South 24 Parganas:এর আগে কুলতলিতে বাঘ দেখা যায়। ৬ দিন পর তাঁকে উদ্ধার করে বন দফতর। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হল রয়্য়াল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger)। আর এবার সেই দক্ষিণ ২৪ পরগনায় বাঘের পায়ের ছাপ।

শান্তনু নস্কর, কুলতলি: কুলতলির (Kultali) পর এবার গোসাবা (Gosaba)। কুলতলিতে কদিন আগেই দেখা গেছে বাঘ (Tiger)। গোসাবায় মিলল বাঘের পায়ের ছাপ। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মত্‍স্যজীবীরা (Fishermen) গোসাবা থানার (Gosaba Police Station) চরঘেরি গ্রামের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে (Forest Department)। ওই এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেন বন দফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

এর আগে কুলতলিতে বাঘ দেখা যায়। ৬ দিন পর তাঁকে উদ্ধার করে বন দফতর। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রয়্য়াল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger)। আর এবার সেই দক্ষিণ ২৪ পরগনায় বাঘের পায়ের ছাপ। বুধবার বন দফতর জানায়, কুলতলির (Kultali) ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) সম্পূর্ণ সুস্থ। ওই দিনই সকালে ছেড়ে দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে (Forest)। বন দফতর (Forest Department) সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে শেখপাড়ার জঙ্গলে খাঁচাবন্দি করে বাঘটিকে (Tiger) নিয়ে যাওয়া হয় বন দফতরের বনি ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিত্সার (Primary Treatment) পর দেখা যায়, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর। 

৬ দিন পর চলতি সপ্তাহের মঙ্গলবার ঘুমপাড়ানি গুলিতে কাবু কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। রবিবারই কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম সংলগ্ন শেখপাড়ার জঙ্গলে বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন বন দফতরের কর্মীরা।  কিন্তু, অবস্থান বুঝতে পারলেও, কোনও ভাবেই ঘুমপাড়ানিগুলিতে তাকে কাবু করা যাচ্ছিল না। ধরা দিচ্ছিল না খাঁচাতেও। দু’দিন ধরে জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে অভিযান চালান বনকর্মীরা। এরপর মঙ্গলবার সকালে, বাঘটিকে ধরার জন্য, পাশের পিয়ালি নদীর দিক থেকে দমকলকর্মীরা জল স্প্রে করেন। জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা। এতেও কোনও লাভ হয়নি। এরপরই, ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে পড়েন বনকর্মীরা। সেখানেই, পর পর দু’টি ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। একটি লাগে বাঘের কাঁধে, অন্যটি, লাগে পায়ে। এরপর, বাঘটি নিস্তেজ হয়ে পড়ে।

নাইলনের জালে পেঁচিয়ে গভীর জঙ্গল থেকে বাঘটিকে বাইরের দিকে এনে, ঢোকান হয় খাঁচায়। খাঁচাবন্দি বাঘ দেখতে ভিড় করেন বহু মানুষ। পিয়ালি নদীর পাড়ে, জমে যায় থিকথিকে ভিড়। চিকিৎসকের উপস্থিতিতে, খাঁচাবন্দি বাঘটিকে তোলা হয় লঞ্চে। নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। বাঘটির শারীরিক পরীক্ষা করা হয়। বন দফতর সূত্রে খবর, দেখা যায় ধরা পড়া পূর্ণবয়স্ক পুরুষ বাঘটির পায়ে চোট রয়েছে। তবে তা গুরুতর নয়। 

আরও পড়ুন: North Dinajpur News: ১ জানুয়ারি সরকারি প্রাথমিক স্কুল খোলা না বন্ধ? মিড ডে মিল দেওয়া নিয়ে বিভ্রান্তি উত্তর দিনাজপুরে

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget